নতুন ছবির শুটিংয়ে ফিরছেন বাঁধন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ এএম

ক’দিন আগেই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর দিয়েছিলেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার সেই নারীকেন্দ্রিক মার্ডার মিস্ট্রি গল্পের ‘এশা মার্ডার: কর্মফল’ ছবিটির শুটিংয়ের পালা। আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে এর দৃশ্যধারণ। 

সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন ‘মিশন এক্সট্রিম’খ্যাত পরিচালক সানী সানোয়ার। ২০০৯ সালে রাজধানীর আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনায় তদন্ত করে সমাধান করেছিলেন তিনি। কর্মজীবনে বহু খুন তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করলেও এই ঘটনা তাঁকে বিশেষভাবে নাড়া দেয়। পরে তা উঠে আসে চিত্রনাট্যে। 

সিনেমাটি প্রসঙ্গে লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘‘অ্যাকশন থেকে বের হয়ে এবার খুন রহস্যে ঢুকে গেলাম। ২০০৯ সালে ঘটে যাওয়া এই কেসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। সেটা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পরপরই। সেই ২০১৮ সাল থেকে লিখতে লিখতে ২০২৩ সালের শেষে এসে শুটিং শুরু করতে যাচ্ছি।’’

সিনেমাটির লোগো। ছবি: কপ ক্রিয়েশনের সৌজন্যে

এর মাধ্যমে প্রথমবার পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাঁধন। তিনি বললেন, ‘সিনেমার নাম পড়েই বোঝা যায় এটি একটি খুনের গল্প। তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছু বলব না। ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করে এবার শুটিংয়ে নামছি, যাতে নিজের সর্বোচ্চটা দিতে পারি। তবে আগে শুটিং শেষ করি, এরপর মুক্তির আগে বাকি সব অনুভূতি জানাব।’

জানা গেছে, ডিসেম্বরে শুরু হয়ে এই মাসেই শেষ হবে সিনেমাটির শুটিং। তারপর চলবে মুক্তির প্রস্তুতি। আগমী রোজার ঈদে এটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, বাঁধন ছাড়াও এতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, পূজা ক্রুজ, সুষমা সরকার, শরীফ সিরাজ প্রমুখ। কপ ক্রিয়েশন ও বিঞ্জের যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে এটি।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর