সিনেমার বাইরে ব্যবসায় শাকিব, বললেন—নাম্বার ওয়ান করব

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:০৯ পিএম

ভেজাল পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবার যোগ দিলেন রিমার্ক ও হারল্যানের সাথে। আজ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন শাকিব। রিমার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সোনিয়া আকতার ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। এ ছাড়া আরও ছিলেন সম্মানিত পরিচালকবৃন্দ- শাহরিয়ার আলম শুভ, ফারিহা আলম প্রভা, আলিসা নাওয়ার ও আবুল বাশার হাওলাদার, হারল্যানের সিইও এমদাদুল হক সরকার এবং চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

সংবাদ সম্মেলনে শাকিব বলেন, ‘আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান স্কিনের যত্নে, আমরা বিভিন্ন সময় নানান রং ফর্সাকারি ক্রিম ও অন্যান্য প্রসাধনী ব্যবহার করি। কিন্তু সেই পণ্যগুলো যদি হয় ভেজাল, তা আমাদের সুন্দর না করে উল্টো ক্ষতি করে। এমনকি স্কিন ক্যানসার পর্যন্ত হতে পারে। তাই, জনসাধারণের দুরবস্থার কথা চিন্তা করে, আমি, দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেনটিক কসমেটিকস পণ্য নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি। এর জন্য হারল্যানের মত দেশের সবচেয়ে বড় অথেনটিক রিটেইল কসমেটিকস চেইনের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

জানা গেছে, বাংলাদেশে রিমার্ক ও হারল্যানের অংশীদারদের একজন শাকিব। ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বে থাকছেন নায়ক। তিনি বললেন, ‘এর আগে সিনেমা রিলেটেড ব্যবসা করলেও এর বাইরে এবার এলাম। এখানেও নাম্বার ওয়ান হওয়ার চ্যালেঞ্জ আছে। রিমার্ক হারল্যান হবে বাংলাদেশিদের গর্ব। যা উৎপাদিত হচ্ছে বিশ্বের দেশে, মার্কেটিং হচ্ছে। একদিন ওয়ালটনের মতো এটাও নাম্বার ওয়ান হবে।’

সংবাদ সম্মেলনে শাকিব। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল

এদিকে, হারল্যানের সিইও এমদাদুল হক সরকার বলেন, ‘নকল ও চোরাকারবারির মাধ্যমে আসা বেআইনি পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান। এসব স্বাস্থ্যঝুঁকি সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান দিতে দেশের সংখ্যাগরিষ্ঠ কসমেটিকস অনুরাগীদের কাছে মানসম্পন্ন কসমেটিকস পণ্য পৌঁছে দেওয়াই হারল্যানের প্রধান লক্ষ্য।’ 

তিনি আরও বলেন, “সুপারস্টার শাকিব খানের এই মহতি উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত। তাঁর এই মহাপরিকল্পনা সারা বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমাদৃত হবে বলে আমি বিশ্বাস করি। দেশসেরা স্টার শাকিব তাঁর কোম্পানির পণ্য দেশসেরা রিটেইল চেইন হারল্যানের মাধ্যমে দেশজুড়ে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন।”

সর্বাধিক ব্র্যান্ড নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিমার্কের মাধ্যমে আমদানিনির্ভর কসমেটিকস খাত একটি রপ্তানিযোগ্য শিল্প খাতে রূপান্তরিত হচ্ছে। ক্ষিনকেয়ার ও কসমেটিকসের ৫০-এরও অধিক ব্র্যান্ড নিয়ে কাজ করছে রিমার্ক, যার মাঝে হারল্যান, সিওডিল, নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন ইতিমধ্যেই ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, সারা দেশের মানুষের সকল প্রকার প্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করতেই দেশের বিভিন্ন স্থানে হারল্যানের নিত্যনতুন শো-রুম উদ্বোধন হচ্ছে। 

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর