পরী-বুবলীর ‘আগুনে’ এবার ‘ঘি’ ঢাললেন অপু?

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০১:১১ পিএম

শাকিব খান ও শবনম বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ছিল গতকাল (২১ মার্চ)। এ  উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন নায়িকা। প্রায় ৫ মিনিটের সেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। তবে এই ভিডিও নিয়েই বিপত্তি বেঁধেছে। চটে যান পরী মণি। 

বুবলীর সেই ভিডিওর পরেই নিজের ফেসবুকে তাঁকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যদিও তিনি পুরো স্ট্যাটাসের কোথাও বুবলীর নাম উল্লেখ করেননি। এমনকী ‘বকরি’ শব্দটিও ব্যবহার করেন। আর সেই লড়াইয়ে এবার ঘি ঢাললেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। তিনিও দিয়েছেন পোস্ট।

এদিকে স্ট্যাটাসের সূত্রপাত হওয়ার পর পরী মণি দাবি করেন, তাকে তাঁর ভিডিও থেকে বানানো হয়েছে বুবলীর প্রকাশিত সেই ভিডিওটি। কারণ এতে ব্যবহার করা হয়েছে পরীর পুরনো ভিডিওর ভয়েস। যা তিনি তৈরি করেছিলেন সন্তান রাজ্যর জন্মদিনে।

ফেসবুকের স্ট্যাটাসে পরী মণি লেখেন, আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!

বুবলীও চুপ থাকেননি। পরী মণির সেই খোঁচার কড়া জবাব দিয়েছেন। বুবলীও এক স্ট্যাটাসে লিখেছেন, পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর ধরে মিল থাকছে অধিকাংশ বিয়েতে। যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়। কাছাকাছি মেলে, একদম মেলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে।’

বুবলীর মতে, এসবে মিল পাওয়া বিষয়ে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই শুধু এক ধরনের এই সিন্ডিকেট গ্রুপ ছাড়া। এরপর ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এই ধরনের মানুষকে দেখলে মনে হয় শুধু তারাই মা হয়েছে, আর কেউ নয়। তাদেরই হাসি কান্না আবেগ অনুভূতি আছে আর কারও নেই বা থাকতেও পারে না।’

বুবলীর ওই স্ট্যাটাসের পর ফের খেপেছেন পরীমণি। তিনি বুবলীর স্ট্যাটাসের পেক্ষিতে তার ফেসবুকে লেখেন, ‘হিহিহি একটি শিক্ষিত বকরি (ছাগল) গরুর রচনা! কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবল-তাবল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কী কী সব লিখল ভাই!’

কাশ্মীরের এ ছবিটি পোস্ট করেছেন অপুপরী-বুবলীর এই ‘সামাজিক লড়াই’য়ে এবার যোগ দিলেন অপু বিশ্বাসও। নীরবতা ভেঙে দিলেন স্ট্যাটাস। নিজের একটি ছবি পোস্ট করে তিনি ফেসবুকে খেখেন, ‘উফ কী সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’

বুবলী-পরীমণির এমন সাইবার যুদ্ধের ফলে ইতিমধ্যে দুইভাগে ভাগ হয়ে গেছে দুই নায়িকার ভক্তরা। এবার মনে হচ্ছে পরীর পাল্লাটাই ভারী হলো। কারণ অপুর স্ট্যাটাসে বুবলীকেই যেন বিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর