‘রাজকুমার’ শাকিবকে শুভকামনা জানালেন ‘প্রিয়তমা’ ইধিকা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০২:৫৭ পিএম

কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান ও কলকাতার ইধিকা পালের চলচ্চিত্র ‘প্রিয়তমা’। ভিন্নদেশি নায়িকাকে প্রিয়তমা হিসেবে গ্রহণ করেছিলেন এ দেশের মানুষ। ইধিকা পাল সেই কথাটি স্মরণ করলেন আবারও।

এর আগে জানালেন ‘রাজকুমার’ ছবির জন্য শুভকামনা। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তারকা লিখলেন, ‘আমি আপনাদের সকলের প্রিয়তমা হিসেবে ছবি মুক্তির ঠিক আগে, রাজকুমার ছবির সমস্ত টিম, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ ভাই এবং অবশ্যই বাংলাদেশের সকলের হৃদয়ের রাজকুমার শাকিব খানকে জানাই অসংখ্য অভিনন্দন, শুভকামনা। তর্ক-বিতর্ক, ভালো এবং আরও ভালোর মাঝের ব্যবধানটুকু সরিয়ে নিলে যা মানুষকে প্রতিদিন বাঁচিয়ে রাখে, সেটাই প্রত্যাশা; প্রত্যাশা এক অমলিন অনুভূতি, সেই অনুভূতির ওপর ভিত্তি করেই এই ছবির জয়জয়কার চলুক; সকলের মনের কাছাকাছি থাক রাজকুমার।’’

ইধিকা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ দেশের মানুষের প্রতিও। তাঁর ভাষ্য, ‘আপনাদের প্রিয়তমা হয়ে আমি এই প্রত্যাশাই রাখলাম। ভিনদেশি ইধিকাকে প্রিয়তমা করে তুলে যে ভালোবাসা আপামর বাংলাদেশ আমায় দিয়েছে তা আমার চিরকালের সম্পদ, তার পেছনে যে মানুষগুলোর অবদান সব থেকে বেশি, সেই সুপারস্টার শাকিব খান, আরশাদ আদনান ও হিমেল আশরাফ ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সকলকে বলছি, হলে গিয়ে রাজকুমার দেখুন। সকলকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা, শুভ হোক।’

এদিকে, এবারের ঈদেও হলবুকিংয়ে দাপট দেখাচ্ছে রাজকুমার। সূত্র মতে, ১৫টির মতো প্রেক্ষাগৃহ বাদে প্রায় সব সিনেমা হলে চলবে শাকিব খানের সিনেমাটি। তা ছাড়া একইসঙ্গে দেশের বাইরেও মুক্তি পাবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান।

এরই মধ্যে সিনেমার ‘রাজকুমার’, ‘বরবাদ’ ও ‘আমি একাই রাজকুমার’ গানগুলো প্রকাশিত হয়েছে। এগুলো নিয়ে এসেছে মিশ্র প্রতিক্রিয়া।

রাজকুমারে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। এটি প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া। ঈদের দিন থেকে দেশজুড়ে চলবে ছবিটি। 

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ দর্শন করেছেন। এ সময় তার সাথে আরও...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ‘ডাকাত’ সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর রনি গ্রুপের...
লোডিং...

এলাকার খবর