শিল্পী সমিতিকে ‘প্রযোজক সমিতি’ বানাতে চাইলেন অনন্ত জলিল!

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পিএম

এফডিসি-তে আজ তারকা অভিনয়শিল্পীদের মিলনমেলা। চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরইমধ্যে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) শেষ হয়েছে ভোটগ্রহণ। স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকে নিয়ে ভোট দিতে এসেছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল। গণমাধ্যমের মুখোমুখি হলে তিনি শিল্পী সমিতি থেকে আগামীতে চলচ্চিত্র প্রযোজনার ইঙ্গিত দিলেন।   

অনন্ত জলিল বলেন, ‘যাঁরাই পাশ করবেন, চলচ্চিত্র নিয়ে ভাবার দরকার। আমি তাঁদের সঙ্গে বসতে চাই। দুইটা কাজ করতে হবে—একটা হচ্ছে, শিল্পী সমিতি থেকে প্রযোজনা করতে হবে। মানে সিনেমা বানাতে হবে। দ্বিতীয়ত, এই যে শিল্পীদের মধ্যে যেমন রেশারেশি থাকে, একে-অপরের বদনাম করে—এগুলো থেকে বিরত থাকতে হবে। যেকোনো ছবি রিলিজ হলে শিল্পীদের পক্ষ থেকে সবাই মিলে প্রমোশন করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আজকের এফডিসির পরিবেশ অন্যরকম। সবার সঙ্গে আজ দেখা ও কথা হচ্ছে। কারো মধ্যে কোনো বিভেদ নেই, সবাই এক পরিবারর সদস্য; যে কারণে ছুটে আসা। সহকর্মীদের পাশাপাশি সাংবাদিক ভাইদের সঙ্গেও আজ মন খুলে কথা বলার সুযোগ হচ্ছে। এরচেয়ে ভালো ও আনন্দের দিন আর কি হতে পারে।’

স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকে নিয়ে ভোট দিতে এসেছিলেন অনন্ত। ছবি: সংগৃহীত

কথায় কথায় অনন্ত বলেন, ‌‘সত্যিকার অর্থে এবার আমার খুব ভালো লেগেছে। কমিটিতে যদি সবাই থাকতেন! ভোট দেয়ার সময় কষ্ট লাগছিল। মনে হচ্ছিল সবাইকে দিয়ে দিই!’

এবার শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটিতে রয়েছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল, অন্যটিতে সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। তিন সদস্যের কমিশন বোর্ডে তাঁর সঙ্গে রয়েছেন এ জে রানা ও বিএইচ নিশান। এবার মোট ভোটার সংখ্যা ৫৭১ জন।

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্ত্রী, চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান। আর নায়কের এ মন্তব্য ঘিরে...
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল কয়েক বছর আগে আয়োজন করেছিলেন ‘ট্যালেন্ট হান্ট’। উদ্দেশ্য ছিল চলচ্চিত্রে নতুন মুখ তুলে আনা ও শিল্পী সংকট দূর করা। অনন্তের ভাষায়, তিনি চেয়েছিলেন সারা দেশ...
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময়, ১৯ সেপ্টেম্বর মারা গেলেন ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গার্গ। বহু ভাষায় সমান দক্ষতায় গান গেয়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন এই শিল্পী। শুধু ভারত নয়, বাংলাদেশেও তার...
কয়েক মাস আগে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা জানিয়েছিলেন— হাতে থাকা অসমাপ্ত কাজগুলো শেষ করেই বিদায় নেবেন তিনি। এবার একই ঘোষণা দিলেন তার স্বামী চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। শনিবার রাতে এক...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর