রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা, জানালেন অনন্ত

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্ত্রী, চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান। আর নায়কের এ মন্তব্য ঘিরে সামাজিকমাধ্যমে শোরগোল!

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল তাঁর স্ত্রীর রাজনৈতিক ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বর্ষা হয়তো আজ হোক, কাল হোক পলিটিক্স (রাজনীতি) করবে। সে নেত্রী হিসেবে খুব ভালো। তার এ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার খুব ভালো। সে যখন গ্রামে যায়, নিজের হাতে আট-নয় ঘণ্টা দাঁড়িয়ে সাহায্য করে। আমরা আছি না কয়েকজনকে দিয়ে দিলাম, তারপর চলে গেলাম—এমনটা বর্ষা করে না।’

তিনি আরও বলেন, ‘স্কুলব্যাগে করে টাকা নিয়ে বর্ষা নিজ হাতে তা বিতরণ করে। টানা ছয়-সাত, এমনকি আট ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে একাই এই কাজ করে যায়। তার অনেক ধৈর্য আছে। ইনশাআল্লাহ সে পারবে।’

গার্মেন্টস ব্যবসায়ী থেকে অভিনয় ও প্রযোজনায় অভিষেক করেন অনন্ত জলিল। ২০১০ সাল থেকে নিজ প্রযোজনায় আধুনিক প্রযুক্তিনির্ভর সিনেমা নির্মাণ শুরু করেন তিনি। যেখানে প্রায় প্রতিটি ছবিতেই নায়িকা ছিলেন বর্ষা। 

বর্তমানে এ তারকা দম্পতির অভিনীত ‘দ্য আপাই’ ও ‘নেত্রী: দ্য লিডার’ নামের দুটি সিনেমার কাজ চলছে। গত বছর বর্ষা জানিয়েছিলেন, তিনি আর সিনেমায় অভিনয় করবেন না। হাতে থাকা অসমাপ্ত প্রকল্পগুলো শেষ হলেই স্থায়ীভাবে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন। সর্বশেষ এই জুটিকে বড়পর্দায় দেখা গেছে ‘কিল হিম’ ছবিতে।

বর্ষীয়ান রাজনীতিবিদদের নিয়ে প্রায়ই নানা মন্তব্য করে থাকেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। এরইমধ্যে তাঁর বেশকিছু বেফাঁস মন্তব্য সামাজিকমাধ্যমে সমালোচনার পাশাপাশি হাস্যরসের সৃষ্টি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ (২০ মার্চ) ঢাকার রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে গান পরিবেশন করবেন। ঢাকায় নাগরিক উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ঈদ উৎসবের প্রথম দিনের...
গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের সংকটে পড়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। একসময় সাভারে প্রায় ১২ হাজার জনবল নিয়ে বিশাল ফ্যাক্টরি পরিচালনা করলেও বর্তমানে সেখানে কর্মীসংখ্যা নেমে এসেছে প্রায় ৪ হাজারে।...
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল কয়েক বছর আগে আয়োজন করেছিলেন ‘ট্যালেন্ট হান্ট’। উদ্দেশ্য ছিল চলচ্চিত্রে নতুন মুখ তুলে আনা ও শিল্পী সংকট দূর করা। অনন্তের ভাষায়, তিনি চেয়েছিলেন সারা দেশ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর