এবার সরিয়ে নেওয়া হলো ‘ডেডবডি’, যা বলছে স্টার সিনেপ্লেক্স

আপডেট : ০৭ মে ২০২৪, ০২:১২ পিএম

ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। প্রচার-প্রচারণাও চলছিল সেভাবে। কিন্তু শেষ মুহূর্তে নির্মাতা মোহাম্মদ ইকবাল জানতে পারেন, ঈদে মুক্তি পেতে যাচ্ছে ১৩টি সিনেমা! এরপরই সিদ্ধান্ত পরিবর্তন। পিছিয়ে যায় ‘ডেডবডি’র মুক্তি। অবশেষে সিনেমাটি মুক্তি পায় গত ৩ মে।

তবে তিনদিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেওয়া হয় এই ছবি। দর্শক না পাওয়ার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।  

এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি বললেন, ‘সনি স্কয়ারে আমরা দুটি শো রেখেছিলাম। কিন্তু দর্শক কোনোভাবেই সিনেমাটি গ্রহণ করেনি। তাই আমরা তিনদিন পর সিনেমাটি নামিয়ে দিতে বাধ্য হয়েছি।’

মোহাম্মদ ইকবাল। ছবি: সংগৃহীত

এদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, ‘‘যে শাখায় কোনো দর্শক যায় না এবং টিকিটের দাম অনেক বেশি সেই হলটিতে ‘ডেডবডি’ দেওয়া হয়। তাই তাদের হল থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দু-এক দিনের মধ্যে সিনেপ্লেক্সের অনিয়ম নিয়ে এফডিসিতে মানববন্ধন করব। একজন প্রযোজক-পরিচালক অনেক কষ্ট করে সিনেমা নির্মাণ করে। যখন সিনেমাটি মুক্তি দিয়ে প্রতারণার শিকার হয় সে, তখন নির্মাণে আগ্রহ হারিয়ে ফেলে। সবাইকে এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’’

এর আগে তিনদিনের মাথায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা থেকে ‘শ্যামা কাব্য’ সরিয়ে নেন নির্মাতা বদরুল আনাম সৌদ। এবার একই ঘটনা ঘটল ‘ডেডবডি’র ভাগ্যেও! 

সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কারণে নিজের সিনেমা সরিয়ে নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন সৌদ। হলের প্রজেকশন ব্যবস্থাপনায় সমস্যা, সেল রিপোর্টে গড়মিলসহ কয়েকটি অভিযোগ প্রকাশ্যে এনেছেন তিনি। এমনকি সিনেপ্লেক্সের আচরণে ‘অসম্মানিত’ বোধ করেছেন বলেও জানান এই নির্মাতা। রোববার (৫ মে) ফেসবুক লাইভে এসে বললেন, ‘ছবি না চললে তো নামিয়ে দিবেনই আপনারা; কারণ ব্যবসায়িক দিক থেকে এটিই স্বাভাবিক। পৃথিবীজুড়ে এমনটাই স্বাভাবিক যে ছবি না চললে নামিয়ে নেওয়া হয়। কিন্তু এটি আমাকে প্রতিবার মনে করিয়ে দিতে হবে না, প্লিজ।’

তিনি আরও বলেন, ‘আমি কিছুটা অসম্মানিত বোধ করেছি। কারণ মুক্তির পূর্ব থেকে গতকাল (শনিবার) পর্যন্ত আমাকে বারবার বলা হচ্ছিল যে, ছবি না চললে নামিয়ে দেওয়া হবে।’

বদরুল আনাম সৌদের সিনেমাটিও দর্শক টানতে পারছিল না বলে দাবি করেছে স্টার সিনেপ্লেক্স।

প্রসঙ্গত, ভৌতিক ঘরনার ছবি ‘ডেডবডি’তে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, শ্যামল মাওলা, ভারতীয় অভিনেত্রী অন্বেষা রায়সহ অনেকে। অন্যদিকে, ‘শ্যামা কাব্য’তে জুটি বেঁধেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। অন্যান্য চরিত্রে রয়েছেন  ইন্তেখাব দিনার, নওরীন হাসান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ। 

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর