দেশে ফিরেই ডিএ তায়েবের বিরুদ্ধে মামলা করবেন নিপুণ!

আপডেট : ১৮ মে ২০২৪, ০৩:৪৬ পিএম

মাস খানেক আগে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। কিন্তু এর রেশ এখনও রয়ে গেছে। নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার সম্প্রতি এ ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। 

অভিনেত্রী আমেরিকায় থাকলেও তার আইনজীবীর মাধ্যমে এই রিটটি করেন। 

এরপরই শুরু হয় পক্ষে বিপক্ষে তর্কবিতর্ক। বৃহস্পতিবার (১৬ মে) সমিতির কার্যকরী সভা শেষে সংগঠনের সহ-সভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব জানান, নিপুণের সদস্য পদ বাতিল হতে পারে।

সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি। তার সদস্যপদ কেন বাতিল করা হবে না, সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি।

সদস্য পদ বাতিল প্রসঙ্গে গণমাধ্যমে নিপুণ বলেন, ‘সদস্যপদের সঙ্গে কোর্টের কোনো সম্পর্ক নেই। রিট যেহেতু করেছি, ওনাদের কোর্টে আসতেই হবে। আর তিনি যদি সদস্যপদ খারিজ করতেই চায়, তাহলে সেটার জন্যও কোর্ট রয়েছে। দেশে তো আইন রয়েছে।’

ডিএ তায়েবের এমন মন্তব্যে উত্তর দিয়েছেন নিপুণ। সাবেক এই পুলিশ কর্মকর্তা ও অভিনেতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিএ তায়েবের মতো একদমই ফ্রি লোক না আমি। তিনি কি অভিনেতা, একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, তার কোনো সিনেমা ব্লকবাস্টার? তিনি কি বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনে নিজের নাম নক্ষত্রের সঙ্গে লিখেছেন—তার কাছে আমার প্রশ্ন রইল। আর তিনি আমাকে নিয়ে যেটি বলেছেন, আমার মানসিক সমস্যা রয়েছে। সেটার জন্য আমি দেশে আসার পর তার নামে সাইবার ক্রাইমে মামলা করব।’

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়েও দ্বন্দ্বে জড়ান নিপুণ এবং চিত্রনায়ক জায়েদ খান। একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগের পর মামলা গড়ায় আদালত পর্যন্ত। এবারের নির্বাচন নিয়েও নতুন কমিটির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন এই নায়িকা।

কারাবন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী-সন্তানের লাশ দেখলেন কারাফটকেই। শনিবার সন্ধ্যায় সাদ্দামের নয় মাসের সন্তান ও তার স্ত্রী সুবর্ণা স্বর্ণালীর লাশ নেওয়া হয়...
পৈতৃক সম্পত্তি নিয়ে একই পরিবারের ভেতর থেকেই উঠেছে গুরুতর অভিযোগ। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলসহ পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সম্পত্তি থেকে বঞ্চিত রাখা,...
জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে আবারও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ-উর-রহমানের আদালতে ডিপজলের ভক্ত হিসেবে পরিচয়...
দীর্ঘ সময় আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে দেখা গেল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। শুক্রবার (২৪ অক্টোবর) অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে উপস্থিত হয়ে আবারও আলোচনায় আসেন তিনি।...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর