হজে যাচ্ছেন অনন্ত জলিল

আপডেট : ১০ জুন ২০২৪, ০২:৫৪ পিএম

সৌদি আরব গেলেন আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। এবারই প্রথম তিনি হজ করবেন। সোমবার (১০ জুন) সকালে এক ভিডিও বার্তায় এ কথা নিশ্চিত করেছেন ‘খোঁজ দ্য সার্চ’ নায়ক। 

অনন্ত জলিল বলেন, ‌‘এর আগে সপরিবারে ৯ বার আমি ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, প্রায় ২৫০ জন সদস্য নিয়ে তিনি এখন হজ ক্যাম্পে আছেন। তারা এই নায়কের সফরসঙ্গী। 

এদিকে, সিনে পর্দাতেও ব্যস্ত অনন্ত। চলছে বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের কাজ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার এ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন অনন্ত জলিল। ঈদের পর যার শুটিং ইউরোপে হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে এই নায়ককে।

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্ত্রী, চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান। আর নায়কের এ মন্তব্য ঘিরে...
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল কয়েক বছর আগে আয়োজন করেছিলেন ‘ট্যালেন্ট হান্ট’। উদ্দেশ্য ছিল চলচ্চিত্রে নতুন মুখ তুলে আনা ও শিল্পী সংকট দূর করা। অনন্তের ভাষায়, তিনি চেয়েছিলেন সারা দেশ...
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময়, ১৯ সেপ্টেম্বর মারা গেলেন ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গার্গ। বহু ভাষায় সমান দক্ষতায় গান গেয়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন এই শিল্পী। শুধু ভারত নয়, বাংলাদেশেও তার...
কয়েক মাস আগে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা জানিয়েছিলেন— হাতে থাকা অসমাপ্ত কাজগুলো শেষ করেই বিদায় নেবেন তিনি। এবার একই ঘোষণা দিলেন তার স্বামী চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। শনিবার রাতে এক...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর