আজ অভিষেক ইমির

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৩:১৩ পিএম

শাবনাজ সাদিয়া ইমি। র‍্যাম্পের শীর্ষস্থানীয় মডেলদের একজন। দীর্ঘ সময় ধরেই এ মাধ্যমটিতে কাজ করে যাচ্ছেন। এবার ইমির অভিষেক হলো সিনেমায়। আজ (১২ জুলাই) তার অভিনীত ‘আজব কারখানা’ মুক্তি পেয়েছে। যেখানে তার সহশিল্পী কলকাতার পরমব্রত চ্যাটার্জি। ছবিটি পরিচালনা করেছেন শবনম ফেরদৌসী। 

পরম, দোয়েল ও নির্মাতা শবনম ফেরদৌসী। ছবি: ফেসবুক থেকে নেওয়াদেশের ৫টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এগুলো হলো—রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি স্কয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানী গঞ্জের লায়ন্স সিনেমা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন। 

এদিন বিকাল ৩টা থেকে  সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত দুটি বিশেষ প্রদর্শনীতে আজব কারখানার কলাকুশলী উপস্থিত থাকবেন। 

এ ছবিতে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে। সৈয়দা নিগার বানুর রচনায় সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান। বিশ্বের ১৫টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। দু’টি পুরস্কারও জিতেছে।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর