আবারও একমঞ্চে শাকিব ও নায়িকারা

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৪:৩৮ পিএম

গত মাসের (জুন) শুরুতে একটি ফ্যাশন শোয়ে র‌্যাম্পে হেঁটেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল পরী মণি, বিদ্যা সিনহা মীম ও পূজা চেরীদের। এবার আবারও অভিনেতার সঙ্গে একমঞ্চে দেখা গেল এই নায়িকাদের। শাকিবের স্কিন কেয়ার ব্র্যান্ড রিমার্কের নতুন একটি স্কিম চালু উপলক্ষেই একমঞ্চে জড়ো হলেন তাঁরা।

আজ (১৩ জুলাই) দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমক আয়োজনে চালু হলো রিমার্কের নতুন স্কিম প্যাকেজ ‘আপনজন’। জানা গেছে, ব্র্যান্ডটির ডিলার ও রিটেইলাররা এই স্কিমের আওতাধীন থাকবে।

অনুষ্ঠানে শাকিব বলেন, ‘আমরা একটি পরিবার। পরিবারের আপনজনের মতোই প্রন্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা এই প্যাকেজের অংশ হচ্ছেন। এই ব্যবসায়ীরা যদি না থাকেন, তাহলে তাদের পরিবারকে যেন চিন্তা করতে না হয়—দোকান কে খুলবে, ব্যবসা চলবে কীভাবে? তাই আমরা রিমার্ক আপনজন হয়েই তাদের পাশে দাঁড়াব।’

যোগ করে তিনি আরও বলেন, ‘একটি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে উন্নয়নের দিকে পৌঁছানো যায় না। কারণ প্রান্তিক পর্যায়ে কোনো পণ্য পৌঁছে দেন তারাই। তাই তাদের মৃত্যু মানে শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া নয়, বিশাল একটি ইন্ডাস্ট্রির স্বপ্ন পূরণের মাঝপথে মৃত্যুও।’

শেষে এই সুপারস্টার বলেন, ‘তাই আপনজন একটি ভালোবাসার উদ্যোগ। এ আপনজন’র মাধ্যমেই ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে রিমার্ক। এভাবেই একজন আরেকজনের ভরসার হাত হয়ে একসঙ্গে সামনের দিনগুলোতে এগিয়ে যাব আশা করছি।’

অনুষ্ঠানে রিমার্কের এই প্যাকেজের লোগো উন্মোচন করেন শাকিব। তখন তাঁর পাশে মঞ্চে দেখা যায় বিদ্যা সিনহা মীম, পরী মণি, পূজা চেরী, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দীঘি ও মামনুন ইমনকে।

মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
এর আগে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে পূজা জানান, নিজের বিয়ের বিষয়ে অনেক আগেই তিনি পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন। তাঁর ভাষ্য, ‘আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম, আমি এনগেজড এবং...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর