এফডিসিতে ব্যানার: পিনাকিকে ‘ফিরিয়ে আনতে’ চায় চলচ্চিত্র শিল্পীবৃন্দ

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৮:৪৯ পিএম

বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের দেয়ালে সোশ্যাল অ্যাকটিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ব্যানার টানানো। যার মূল ভাষাটা হলো—পিনাকি ভট্টাচার্যকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।

ব্যানারের উপরের অংশে লেখা, ‘সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, ছাত্র-জনতা বিপ্লবের অন্যতম স্বপ্নদ্রষ্টাকে ফিরে আনা হোক।’

সিনেমার সঙ্গে পিনাকির সম্পৃক্ততা নেই। তাই বিষয়টি জানতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে, সমিতির দেয়ালে টানানো এ ব্যানারের শেষে লেখা আছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীবৃন্দ’। কিন্তু এ নামে কোনো সংগঠনও নিবন্ধিত নেই।

শিল্পী সমিতির কার্যালয়ের সামনে পিনাকি ভট্টাচার্যের জন্য পোস্টার। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবেই অধিক পরিচিত। আওয়ামী লীগ ও ভারতের মোদি সরকার ইস্যুতে গত কয়েক বছর ধরে বেশি আলোচিত হয়েছেন তিনি। নিয়মিতই ভিডিও প্রকাশ করে সেসব বিষয়ে তাঁর অভিমত জানিয়েছেন। ভারতের সঙ্গে কাজ করেছেন এমন শিল্পীসহ অনেককেই কঠোর ভাষায় সমালোচনা করেছেন। 

অন্যদিকে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাঁর ভিডিও বেশ সাড়া ফেলে। অনেকে মনে করেন, এ আন্দোলনে প্রবাসীযোদ্ধা হিসেবে জনমত গঠন ও উদ্বুদ্ধ করতে কাজ করেছেন পিনাকি। 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর খুনিয়াপালংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে একই পরিবারের দুজনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সাফল্যের খবর যেন পরদিনের পত্রিকার শিরোনাম ও...
কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক কর্মীসহ তিন শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার ও...
লোডিং...

এলাকার খবর