তাদের জন্য আমার শিল্পী পরিচয়টা আজ লজ্জার: মৌসুমী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম

আওয়ামীপন্থী শিল্পী-সাংবাদিকদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এখন বেশ সমালোচিত। এখান থেকে এমন কিছু নির্দেশ দেওয়া হয়েছে, ‍যা ছিল অশিল্পীসুলভ, নিষ্ঠুর। । 

গ্রুপের স্ক্রিনশট প্রকাশ্যে আসার পরই তা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। বিশেষ করে শোবিজে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনে সমর্থন দেওয়া শিল্পীরা। শুধু তাই নয়, কথা বলেছেন ‘আলো আসবেই’ গ্রুপে থাকা শিল্পীরাও। কেউ আবার গ্রুপে যুক্ত হওয়ার কারণে ক্ষমাও চেয়েছেন। 
এবার বিষয়টি নিয়ে কথা বললেন চিত্রনায়িকা মৌসুমী। সুদূর আমেরিকা থেকে এই অভিনেত্রী বললেন, ‘একজন শিল্পী রাজনীতিতে প্রত্যক্ষভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় থাকবে কিনা তা নির্ভর করে তার মনস্তাত্ত্বিক ও ব্যক্তিসত্তার ওপর। তবে সাধারণ মানুষ বা শিল্পী কেউই রাজনীতিকে উপেক্ষা করতে পারে না। কোনো শিল্পী বা রাজনৈতিক দল যদি গণমানুষের কথা না বলে তাহলে সাধারণ জনগণ তাকে ছুঁড়ে ফেলবে এটাই স্বাভাবিক। রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতার দাপটে যেসব শিল্পীরা মানবতা লঙ্ঘন করে জাতির কাছে নিচুতার পরিচয় দিয়েছেন। তাদের জন্য আমার শিল্পী পরিচয় আজ লজ্জার।’ 

উল্লেখ্য,  এর আগে মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী রাজনৈতিক প্রতিহিংসার কথা তুলে ধরেছিলেন।একফ্রেমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে চিত্রনায়িকা মৌসুমীর ছবি থাকায় তিনি ও তাঁর পরিবারকে বারবার হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। এমনকি চলচ্চিত্রের কোথাও তাদের অবস্থান করতে দেওয়া হয়নি বলে জানান এ সানী।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর