আবারও ‘প্রেমে’ পড়লেন পরী মণি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পিএম

‘প্রেম আসবেই’—কথাটি সত্যি হয়ে ধরা দিচ্ছে ঢালিউড নায়িকা পরী মণির কাছে। আবারও ‘প্রেমে’ পড়েছেন তিনি। বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। তবে মনের মানুষটি কে—সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। 

এক ফেসবুক পোস্টে রোববার (১৭ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করেছেন পরী মণি। যেখানে দেখা গেছে, গাড়ির জানালায় আধো-আলো, আধো আধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‌‌‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন।’ অর্থাৎ, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’

পরীর এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। আবার কেউ করেছেন সতর্ক! তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী। এদিকে, কেউ কেউ বলছেন, ভিডিওতে যে দুটি হাতকে দেখা যাচ্ছে, দুটি হাতই পরী মণির। হাতে থাকা ঘড়িকে মিলিয়ে নিচ্ছেন তাঁরা। 

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে পরী মণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। থ্রিলার ঘরানার এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরী মণিকে। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর