ভারতে পুষ্পা আল্লু, বাংলাদেশে গোলাপ নিরব

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম

গোলাপের পোস্টার। ছবি: নিরবপুষ্পাতে শুধু ভারত নয়, মাতোয়ারা বাংলাদেশও। দক্ষিণী পরিচালক সুকুমারের ‘পুষ্পা ২’ সিক্যুয়েলে এখনও কাবু দক্ষিণ এশিয়া। যেখানে স্বনামের এ চরিত্রে হাজির হয়েছেন আল্লু অর্জুন। নামটা ফুলের নাম হলেও তিনি বিধ্বংসী।

অন্যদিকে বাংলাদেশে আসছে ‘গোলাপ’। অর্থাৎ ফুলের নামেই আরও একটি চলচ্চিত্র। যেখানে স্বনামে আছেন নিরব হোসাইন। আজ প্রকাশ হয়েছে এর প্রথম লুক। সেখানে ঠিক পুষ্পার মতোই এক হাত মাথার পেছনে নিরবের। চেহারাতেও আছে দারুণ মিল। হাতেও অস্ত্র!

আসলেই কি পুষ্পার সঙ্গে কোনো যোগ আছে? প্রশ্ন করা হয়েছিল নিরবকে। তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘আরেহ নাহ! পুষ্পার সঙ্গে গোলাপের কোনো যোগাযোগ নেই।’

পোস্টারটি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটির গল্প একটু ভিন্ন আবার মনে হবে খুব চেনা। আপাতত এটুকুই বলতে পারব। বেশ অনেক দিন ধরে সিনেমাটি নিয়ে কথা হচ্ছিল। এর গল্প এবং পরিচালকের পরিকল্পনা শুনে মনে হলো, এটা করা উচিত। এটা তার প্রথম সিনেমা।’

আল্লু অর্জুন। ছবি: অভিনেতার ইনস্টাগ্রাম থেকে নেওয়াসাসপেন্স থ্রিলার এবং অ্যাকশন ঘরানার এই সিনেমাটির গল্প, সংলাপ, চিত্রনাট্য করেছেন অনিক বিশ্বাস। পরিচালনা করছেন সামছুল হুদা। 

চলচ্চিত্রটির নায়কের ঘোষণা এলেও নায়িকা এখনও চূড়ান্ত নয়। জানা গেছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। 

ভারতের বিনোদন জগতের সমীকরণ বর্তমানে পুরোপুরি বদলে গেছে। একটা সময় সর্বোচ্চ পারিশ্রমিক মানেই ছিল বলিউডের তিন খান কিংবা অক্ষয় কুমারের আধিপত্য। দক্ষিণ ভারতে সেই সিংহাসন ছিল রজনীকান্তের দখলে। কিন্তু...
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আল্লু রামালিঙ্গাইয়ার স্ত্রী, অভিনেতা আল্লু অর্জুনের দাদি এবং রাম চরণের নানি আল্লু কানাকারত্নম মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে...
হায়দরাবাদের বাড়ির সামনে সকাল থেকেই ভক্তদের ভিড় বাড়ছে। প্রিয় তারকার জন্মদিন বলে কথা! বিকেলের দিকে তাঁদের আশা পূরণ করলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। মঙ্গলবার (৮ এপ্রিল) ছিল ‘পুষ্পা’খ্যাত...
ব্যক্তিগত কারণে ফের আলোচনায় ‌‘পুষ্পা’ আল্লু অর্জুন। জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতত্ত্ব অনুসারে তিনি তাঁর নাম পরিবর্তন করতে চলেছেন! বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম কইমই.কমের প্রতিবেদন অনুসারে, অভিনেতা তাঁর...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর