নিরবের নায়িকা পরী মণি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম

নতুন বছরে চিত্রনায়ক নিরব হোসাইনের বিপরীতে দেখা যাবে পরী মণিকে। সিনেমার নাম ‌‘গোলাপ’।

বছরের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। এর আগে নায়ক নিরব পোস্টার প্রকাশ করে ছবিটির ঘোষণা দিয়েছিলেন।

চলচ্চিত্রটির পরিচালক সামছুল হুদা জানান, ৩১ জানুয়ারি পরীর সঙ্গে সিনেমাটি নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এতে রূপা চরিত্রে দেখা যাবে তাকে আর নাম ভূমিকায় অর্থাৎ গোলাপ হিসেবে থাকবেন নিরব। পরী মণি বলেন, ‘অ্যাকশন থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। অনেক দিন ধরে এমন গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রূপা। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে।’

গোলাপের গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি তৈরি হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। চলতি মাসের শেষ দিকে সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
৪৯তম বিসিএসে রাজনৈতিক কারণে কোনো প্রার্থীকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তিনি এ কথা জানান।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে না পারলেও উন্নয়নের গ্যারান্টি দিতে পারবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট...
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর