দীঘির অডিও ফাঁসের হুমকি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম

‘টগর’ সিনেমায় আদর আজাদের বিপরীতে অভিনয়ের কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বদলে যায় নায়িকা। দীঘির জায়গায় চুক্তিবদ্ধ হন পূজা চেরী।

নির্মাতা আলোক হাসান জানিয়েছেন, দীঘির ‘অপেশাদার আচরণের’ কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে দীঘি দাবি করেছেন, তাকে বাদ দেওয়ার কারণই জানেন না তিনি। বিষয়টি শিল্পী সমিতিতে অভিযোগ আকারে জানাবেন এবং মানহানির অভিযোগে আইনি পদক্ষেপ নেবেন।

এর পাল্টা জবাবে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এ আর মুভি নেটওয়ার্ক এক বিবৃতিতে দীঘির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে। তারা লিখেছে, ‘অনবোর্ড হওয়ার পরও দীঘি স্ক্রিপ্ট পড়ার সময় পাননি, পরিচালকের ফোন ও মেসেজের উত্তর দিতে ২৪-৪৮ ঘণ্টা লেগেছে, এমনকি কনটেন্ট প্রমোশনেও ছিলেন উদাসীন।’

প্রযোজনা প্রতিষ্ঠান আরও দাবি করেছে, ২২ জানুয়ারি নির্মাতা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানালে দীঘি তা মেনে নেন। এরপর কো-আর্টিস্ট আদর আজাদের সঙ্গেও কথা বলেন। অথচ এক মাস পর এসে তিনি অভিযোগ তুলছেন।

প্রযোজকের সতর্কবার্তা, ‘দীঘি যদি বিষয়টি নিয়ে জলঘোলা করেন, তাহলে ২২ জানুয়ারির তাঁর সঙ্গে হওয়া কথোপকথনের অডিও অনলাইনে প্রকাশ করা হবে।’

প্রসঙ্গত, বছরের প্রথম দিন টিজার প্রকাশের মধ্যদিয়ে সিনেমার ঘোষণা দেন নির্মাতা আলোক হাসান। এতে অভিনয় করার কথা ছিল আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সিনেমার মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে ঘোষণা আসে, দীঘি নয়, টগর-এ দেখা যাবে পূজা চেরীকে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর