জন্মদিনে রাফীর পাশে তমা, বিয়ের গুঞ্জন!

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০২:০৩ পিএম

শোবিজে অনেক দিন ধরেই নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা প্রেম করছেন বলে গুঞ্জন। মাঝে তাঁদের মধ্যে দূরত্ব বেড়েছে বলেও শোনা গেছে। সেসব ছাপিয়ে এবার গুঞ্জন উঠেছে যে, রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে করে ফেলেছেন।

সোমবার (৩ মার্চ) ছিল রাফীর জন্মদিন। বিশেষ দিনটি একসঙ্গে উদযাপন করেছেন এই পরিচালক-নায়িকা। সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল। সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। 

এরপরই গুঞ্জন ছড়ায় রাফী-তমার গোপন বিয়ের। তবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি রাফী। যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাঁকে।

এবারের জন্মদিনে মা ও তমাকে নিয়ে কেক কাটছেন রাফী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফী। যেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফীকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

এবার রাফীর জন্মদিন পার্টির একটি ছবি শেয়ার করে তমা মির্জা লিখেছেন, ‘মনে রাখার মতো একটি রাত।’

এদিকে, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফীর নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তমা মির্জা। তিনি ছাড়াও এতে রয়েছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ।

জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মুক্তি পেয়েছে প্রায় এক যুগ আগে শুটিং শেষ হওয়া সিনেমা ‘মন বোঝে না’। তবে এই মুক্তির ব্যাপারে জানেনই না সিনেমাটির প্রধান দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও তমা মির্জা। যে কারণে প্রচার-প্রচারণাতেও তাঁদের...
দীর্ঘ ১২ বছর আগে শুরু হওয়া এক সিনেমা অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে, তবে এবার নতুন নামে, নতুন টিমে। ২০১৩ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান শুরু করেছিলেন রোমান্টিক ঘরানার সিনেমা ‘লাভলী: মন বোঝে না’।...
শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। সিডনিতে মুক্তির পর পরই চলচ্চিত্রটি নিয়ে শুরু হয় উন্মাদনা—একটার পর একটা শো হাউসফুল। এমনকি, আবেগে ভেসে অনেক দর্শক সিনেমা শেষে চোখ মুছতে মুছতে হল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর