মুক্তির ১৬ দিনে ‘জংলি’র ব্যবসা কত?

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পিএম

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির পর বেশ ভালোভাবেই দর্শক হৃদয় ছুঁয়েছে এটি। যে কয়টি সিনেমা হলে তা প্রদর্শিত হচ্ছে, সব জায়গায় রীতিমতো হাউজফুল যাচ্ছে। ফলে হল মালিকরাও শো বাড়াতে বাধ্য হয়েছেন। 

এবার মুক্তির ১৬ দিনে সিনেমাটি কত টাকার ব্যবসা করেছে, সেই তথ্য প্রকাশ করেছেন নির্মাতা এম রাহিম। 

বুধবার (১৬ এপ্রিল) রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, জংলির গ্রস কালেকশন (টিকিট বিক্রি মূল্য) দুই কোটি ছয় লাখ টাকা। 

এম রাহিম বলেন, ‘পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে, জংলি দেখে। আমরা নিশ্চিত, আরও হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হব।’ 

এরপর সিনেমাটির ব্যবসার পরিমাণ জানিয়ে তিনি বলেন, ‘জংলির ১৬ দিনের টোটাল গ্রস কালেকশন দুই কোটি ছয় লাখ টাকা প্রায়। এই ভালোবাসা চলুক, চলতেই থাকুক।’

প্রসঙ্গত, জংলি সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে নৈঋতা হাসিন রৌদ্রময়ী। সিনেমাটির গানের সুর  ও সংগীতায়োজনে রয়েছেন প্রিন্স মাহমুদ।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর