আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫, দীর্ঘ অপেক্ষার অবসান

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩০ পিএম

দর্শকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রায় আড়াই বছর পর নির্মাতা কাজল আরেফিন অমি ফিরিয়ে আনছেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন।

সম্প্রতি ফেসবুকে একটি জরিপ চালান অমি। সেখানে তিনি দর্শকদের সামনে দুটি অপশন রাখেন— ব্যাচেলর পয়েন্ট সিজন ৫, না কি নারী চরিত্রভিত্তিক নতুন ধারাবাহিক ‘ফিমেল ৫’? ফলাফল ছিল একতরফা। দুই লক্ষাধিক মন্তব্যের প্রায় ৯০ শতাংশই ছিল ব্যাচেলর পয়েন্টের পক্ষে।

এই ফলাফলেই নির্মাতা বুঝে যান, দর্শকের ভালোবাসা কোনদিকে।

অমি বলেন, ‘গত আড়াই বছর ধরে আমি যত পোস্ট দিয়েছি, কমেন্ট বক্সে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে— কবে আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫? মানুষের এই আগ্রহকে এড়িয়ে যাওয়া অন্যায়। তাই ফিরছি।’

নতুন সিজনের পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কবে থেকে প্রচার শুরু হবে, তা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।

আগের মৌসুমের তারকাবহুল কাস্ট ব্যাচেলর পয়েন্টের আগের সিজনগুলোতে দেখা গেছে জনপ্রিয় সব মুখ—
মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিনসহ আরও অনেকে।

দর্শকপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে এবার নতুন চমক থাকবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন!

যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
অন্তর্বর্তী সরকারের তুলনায় দেশের অবস্থান এখন ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।  
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে এবং এ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।  আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর