‘বিরাট গুরুর হাটে’ শাকিব, মোশাররফ, নিশো, সিয়ামের সিনেমা

আপডেট : ০২ জুন ২০২৫, ০৫:০১ পিএম

ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকি আয়োজন করেছে এক ব্যতিক্রমী সিনেমা উৎসব—‘বিরাট গুরুর হাট’। এই ক্যাম্পেইনে থাকছে গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত চারটি আলোচিত সিনেমা—‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’ ও ‘জংলি’।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, যেসব দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাগুলো দেখতে পারেননি কিংবা দেশের বাইরে রয়েছেন, তাঁদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ।

বরবাদ-এ শাকিবের বাজিমাত

রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এই সিনেমা দিয়ে নতুন অবতারে হাজির হন মেগাস্টার শাকিব খান। ১ জুন চরকির সঙ্গে সিনেমাটির স্ট্রিমিং চুক্তি স্বাক্ষর হয় প্রযোজক শাহরিন আক্তার সুমি ও চরকির সিইও রেদওয়ান রনির মধ্যে।

প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ‘বরবাদ কেমন সাড়া ফেলেছে, তা সবার জানা। এটি একটি সফল সিনেমা। অনেকেই সিনেমাটি এখনও দেখতে পারেননি। চরকিতে তাঁরা এবার সুযোগ পাবেন।’

দাগি–তে ঘরে বসেই হলের আনন্দ

শিহাব শাহীন পরিচালিত ও আফরান নিশো অভিনীত দাগিও ছিল রোজার ঈদের অন্যতম আলোচিত সিনেমা। অভিনেতা আফরান নিশো বলেন, ‘এই ঈদে সিনেমা হলের আনন্দ হবে ঘরে বসেই। পরিবার নিয়ে ঘরে বসেই দেখুন দাগি।’ নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘আমার বিশ্বাস চরকির দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন।’

আবেগ ছুঁয়ে যাবে জংলি

জনি ও পাখির সম্পর্কের রসায়ন দিয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত জংলি। সিয়াম আহমেদ অভিনীত এ সিনেমা এবার দেখা যাবে চরকিতে। সিয়াম বলেন, ‘অনেক বছর পর পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা এসেছে। জংলি সেই ধরনের ছবি। পরিবারের সবাই মিলে চরকিতে দেখুন জংলি।’

রহস্যঘেরা চক্কর ৩০২

শরাফ আহমেদ জীবন পরিচালিত চক্কর ৩০২ একটি থ্রিলারধর্মী সিনেমা। সিনেমায় পুলিশ কর্মকর্তা মইনুল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। নির্মাতা শরাফ আহমেদ জীবন বলেন, ‘গল্প, রহস্য আর অভিনয়—সব কিছুই মিশে আছে সিনেমাটিতে। দেশ–বিদেশের দর্শক অনেক দিন ধরে সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলেন। এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে।’

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক কেন করা হবে না–তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর