শ্রীলঙ্কায় কী করছেন মিম

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৪:১৮ পিএম

নিশ্ছিদ্র প্রকৃতির কোলে তারকাদের সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে—বিদ্যা সিনহা মিমের সাম্প্রতিক ছবি দেখলে হয়তো তা-ই বলবেন। কোরবানির ঈদের ছুটিতে শ্রীলঙ্কার মন মাতানো প্রকৃতিতে হারিয়ে গিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা।

পাহাড়, হ্রদ আর সবুজে ঘেরা রিসোর্টে কাটানো প্রতিটি মুহূর্তই তিনি ভাগ করে নিচ্ছেন তার অনুসারীদের সঙ্গে।

প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ শ্রীলঙ্কার কন্দালামা হ্রদের পাশে অবস্থিত একটি অভিজাত রিসোর্টে স্বামী সনি পোদ্দারের সঙ্গে সময় কাটাচ্ছেন মিম। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে—রিসোর্টের ইনফিনিটি পুলে সাঁতার কাটছেন তিনি, একপাশে পাহাড় আর অন্যপাশে হ্রদ। প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন এই তারকা, যেন বাস্তব আর স্বপ্নের মাঝে মিশে গিয়েছেন।

নিজের মতো সময় কাটাচ্ছেন মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও ধরা পড়ে সেই আবেশ। মিম লিখেছেন, ‘যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়।’ 

নিজের মতো সময় কাটাচ্ছেন মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া মিমের ভ্রমণপ্রেম নতুন কিছু নয়। আগের ঈদে থাইল্যান্ডে কাটানো সময়ের ছবিও ভাইরাল হয়েছিল। এবার গন্তব্য শ্রীলঙ্কা, সঙ্গে জীবনসঙ্গী—যা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, অভিনেত্রী হিসেবে বিদ্যা সিনহা মিমকে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফীর পরিচালনায় ২০২২ সালের ‘দামাল’ ছবিতে। তার আগে একই পরিচালকের ‘পরাণ’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। যদিও ‘পরাণ’-এর পর আরও অনেক প্রস্তাব পেলেও পছন্দসই স্ক্রিপ্ট না পাওয়ায় নতুন প্রজেক্টে এখনও নাম লেখাননি তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর