শ্যালিকা হলেন জয়ের নায়িকা 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম

‘আমার শেষ কথা’ নারায়ণগঞ্জের সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি, ১৯টির বেশি হলে আজ মুক্তি পেয়েছে। মোহাম্মদ ইসলাম পরিচালিত ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন জয় চৌধুরী ও কাজী জারা। সচেতন ফিল্ম মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন পরিচালক নিজেই।

মজার বিষয় হলো, জারা হচ্ছেন জয় চৌধুরীর স্ত্রীর ছোট বোন। এর মাধ্যকেই নায়িকা হিসেবে ঢালিউউডে তার অভিষেক হলো। 

ছবির গল্পের নায়ক মানুষ পাচার করে, একপর্যায়ে নিজের স্ত্রীকেও। কিন্তু এক বিশেষ ঘটনা বদলে দেয় তার জীবন। 

২০২৩ সালে নির্মাণ শেষে সেন্সর বোর্ডে জমা পড়ে ছবিটি। চলচ্চিত্র সেন্সরশিপ আইন-১৯৬৩-এর ৪বি(১) লঙ্ঘন ধরা পড়ায় তখন আপিল নামঞ্জুর হয়ে মুক্তি নিষিদ্ধ হয়। কয়েকটি দৃশ্য পুনঃশুটিংয়ের পর ছবি ছাড়পত্র পায়।

কাজী জারা। ছবি ফেসবুক থেকে নেওয়াছবির প্রচারে শিল্পীদের উপস্থিতি নেই। জয় চৌধুরী অভিযোগ করেছেন, প্রযোজকের অপেশাদারিত্বের কারণে প্রচারে অংশ নেননি। তিনি বলেন, ‘শুটিং শেষ মানে পুরো কাজ শেষ নয়। ভালো পোস্টপ্রোডাকশন ও ট্রেলার থাকলে দর্শকের আগ্রহ বাড়ত। কিন্তু প্রযোজক এতে খরচ করতে চায়নি।’

কাজী জারা জানান, প্রচারে নিজ উদ্যোগে ফেসবুক ব্যবহার করছেন। তিনি বলেন, ‘প্রথম সিনেমা মুক্তি পাওয়া কোনো শিল্পীর জন্য বড় ঘটনা। প্রযোজক চাইলে আমি অবশ্যই অংশ নিতাম।’

পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, মাহমুদুল ইসলাম মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান প্রমুখ।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর