বিপিএলে এবারও দল কিনছেন শাকিব?

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস’র স্বত্বাধিকারী ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সেই ধারাবাহিকতায় এবারের আসরেও দলটির মালিকানায় তিনি থাকছেন কি-না, এ নিয়ে সংশয়ে ছিলেন তাঁর ভক্তরা।  

অবশেষে জানা গেল, এবারও ঢাকা ক্যাপিটালস’র মালিকানায় থাকছেন শাকিব খান এবং তাঁদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।

এ ব্যাপারে সরাসরি শাকিবের কোনো মন্তব্য পাওয়া না গেলেও তাঁর ঘনিষ্ঠ একাধিক সূত্র গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে। 

বিসিবি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালস’র মালিকানায় থাকছেন শাকিব খান।

আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল’র ১২তম আসরের। এতে অংশ নিচ্ছে ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগ। বাদ পড়েছে খুলনা ও বরিশাল। টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। সব ঠিক থাকলে এবারের আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।

প্রসঙ্গত, প্রথমবার এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে অংশ নিয়ে শাকিবের দল অবশ্য শেষ হাসি হাসতে পারেনি, যদিও বেশ আলোচনায় ছিল।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর