‘ব্যক্তিজীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই’, আসিফকে কড়া বার্তা ওমর সানীর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম

চিত্রনায়ক ওমর সানী ও গায়ক আসিফ আকবরের পাল্টাপাল্টি মন্তব্য এখন নেটিজেনদের আলোচনায়। সম্প্রতি ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের একটি মন্তব্যকে ঘিরে এই দুই তারকা রীতিমতো বাকযুদ্ধে মেতেছেন।

গত নভেম্বরে এক ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েন আসিফ। তাঁর কথার সমালোচনা করেন ফুটবলারসহ নেটিজেনদের অনেকে।

সামাজিকমাধ্যমে আসিফের ওই মন্তব্যের একটি প্রতিক্রিয়া জানিয়েছিলেন ওমর সানীও। সম্প্রতি এক পডকাস্টে এই প্রসঙ্গ তোলেন উপস্থাপক। সেখানে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ ও ‘নারী শাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। অর্থাৎ নায়কের ব্যক্তিজীবন নিয়ে সমালোচনার সুরে কথা বলেন তিনি।

তবে কথার শেষে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন গায়ক। যদিও এসব মন্তব্য ভালোভাবে নেননি ওমর সানী। সোমবার (৮ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফকে কড়া জবাব দেন তিনি। 

সানী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু তিনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন—এটা গ্রহণযোগ্য নয়।’

ক্ষোভপ্রকাশ করে ওমর সানী বলেন, ‘আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর—আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তিজীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল—কিন্তু পরিবার নিয়ে নয়।’

ভিডিও বার্তার একপর্যায়ে হাত তুলে গায়কের উদ্দেশে ওমর সানী বলেন, ‘হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।’

সবশেষে নায়ক বলেন, ‘তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী-আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে—এগুলো ধরে রাখ।’

ভিডিওটির ক্যাপশনে ওমর সানী লিখেছেন, ‘ভালো হয়ে যাও, আসিফ আকবর, চেয়ারের গরম বেশি দিন থাকে না।’

আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
সম্প্রতি ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে চিত্রনায়ক ওমর সানীর একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এবার সেই বিতর্কে যেন নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা-উপস্থাপক...
অসাধারণ কণ্ঠের পাশাপাশি স্পষ্টবাদী হিসেবেও সংগীতপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত গায়ক আসিফ আকবর। তিনি প্রায়ই রাজনীতি ও সংগীতশিল্পের নানা অসঙ্গতি নিয়ে সামাজিকমাধ্যমে স্পষ্টভাবে নিজের মতামত তুলে...
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেতা ওমর সানীর একটি পোস্ট ঘিরে শোরগোল পড়েছে। চলচ্চিত্রাঙ্গনের কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে তিনি কড়া ভাষায় সমালোচনা করেছেন। অভিনেতা সেই ব্যক্তিদের ‘মশা’র সঙ্গে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর