৬ মাসে ১৮ কেজি ওজন কমালেন বাঁধন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

ওজন কমিয়ে চমকে দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানালেন, গত ৬ মাসে ১৮ কেজি ওজন কমিয়েছেন! সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে পৃথক কিছু ছবি শেয়ার করে রূপান্তরের এই তথ্য জানান অভিনেত্রী।

তবে এই ওজন কমানোর পথটা সহজ ছিল না জানিয়ে বাঁধন বলেন, ‘৭৮ কেজি থেকে ৬০ কেজি—আমি এটি করেছি! এই যাত্রা সহজ ছিল না। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বৃদ্ধিকে তুচ্ছ করার ফলস্বরূপ আমার ওজন বেড়েছিল। কিন্তু সঠিক চিকিৎসকের নির্দেশনা, ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের জোরে আমি মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন কমাতে পেরেছি।’

তিনি আরও জানান, এই ওজন কমানোর প্রক্রিয়ায় তাঁর মেয়ে ছিল সবচেয়ে বড় শক্তি। মেয়েই তাঁকে শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছে।

১৮ কেজি ওজন কমিয়েছেন আজমেরী হক বাঁধন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাঁধন আরও বলেন, ‘এটি শুধু ওজন কমানো নয়—এটি নিরাময়, শক্তি ও আত্মসম্মানেরও প্রতীক; এখনও এগিয়ে চলছি।’

এদিকে, ওজন কমানোয় তাঁর ভক্ত-অনুরাগী থেকে শুরু শোবিজের অনেকে বেশ চমকেও গেছেন! একজন লিখেছেন, ‘ভালো! অনুপ্রেরণাদায়ক।’ আরেকজন লিখেছেন, ‘চমৎকার! আমাকেও শেখান।’ কেউ-বা আবার বাঁধনকে এই জার্নি নিয়ে ভিডিও বানানোর দাবি জানিয়েছেন।

সম্প্রতি ‘উৎসব’খ্যাত নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ চুক্তিবদ্ধ হয়েছেন আজমেরী হক বাঁধন। এটি নির্মিত হচ্ছে হ‍ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে।
 
সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত বাঁধন বলেন, ‘এই সিনেমার নির্মাতা ও সহশিল্পীরা আমার ভীষণ পছন্দের। তানিম নূর যখন এই চরিত্রের কথা বলল, তখন আমার মেয়ে বলেছে, তুমি এটি করো। কারণ আমাকে নাকি সব সময় সিরিয়াস আর অবসাদগ্রস্ত চরিত্রে দেখা যায়। আর হ‍ুমায়ূন আহমেদ যে আমার কত পছন্দের, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা আমার কাছে বিশেষ কিছু।’

বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
অভিনয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করলেও, স্পষ্টভাষী ইমেজের কারণে নানা চ্যালেঞ্জের কথাও খোলামেলা জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কাজ পাওয়া থেকে শুরু করে ব্যক্তিগত সংগ্রাম—সবকিছু নিয়েই তিনি কথা...
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছে ইনডিপেনডেন্ট টিভি। চ্যানেলটির সেলিব্রিটি শো ‘তারকা আড্ডা’-য় থাকছে ভিন্নধর্মী তিন পর্ব, যেখানে অংশ নিচ্ছেন সময়ের আলোচিত তারকারা। চ্যানেল সূত্রে জানা গেছে, ঈদের দিন...
ঈদুল ফিতরে দর্শকদের জন্য দ্বিগুণ উন্মাদনা নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ আসছে দুটি বিশেষ ওয়েব সিরিজ। একটি তানিম পারভেজের ‘সিক্স’, অন্যটি ভিকি জাহেদ পরিচালিত ‘চক্র ২’। থ্রিলার ও রহস্যের এই দুই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর