‘বনলতা এক্সপ্রেস’র যাত্রী হলেন যাঁরা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে বাজিমাত করেছিল নির্মাতা তানিম নূরের পারিবারিক গল্পে নির্মিত সিনেমা ‘উৎসব’। এবার তিনি নির্মাণ করতে চলেছেন প্রয়াত কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে একটি সিনেমা। শিরোনাম ‘বনলতা এক্সপ্রেস’। 

এই ট্রেনের যাত্রী হলেন একঝাঁক তারকা। অর্থাৎ অভিনয়ে থাকছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার ও শ্যামল মাওলা।

শনিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হয়। জানানো হয়, আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।

বনলতা এক্সপ্রেস’র চিত্রা চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

হ‍ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাসে অসুস্থ মামাকে দেখতে ট্রেনে করে দিনাজপুর যাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা। তার সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যায় কাহিনি। নির্মাতা সেই গল্পই পর্দায় তুলে ধরবেন, সঙ্গে থাকছে নতুন চমক। তবে কী সেই চমক, তা জানা যাবে বনলতা এক্সপ্রেস মুক্তির পর।

বনলতা এক্সপ্রেস প্রসঙ্গে নির্মাতা তানিম নূর বলেন, ‘‘উৎসব শেষ করার পর নতুন সিনেমা নিয়ে যখন পরিকল্পনা করছিলাম, অনেকে পরামর্শ দিল আরেকটা পারিবারিক গল্প নিয়ে কাজ করতে। তখন ভাবলাম, হ‍ুমায়ূন আহমেদের কোনো গল্প নিয়ে কাজ করা যায়। সেই ভাবনা থেকেই ‘কিছুক্ষণ’ উপন্যাস নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণের প্রস্তুতি শুরু।’’

সিনেমাটি নিয়ে তারকারাও বেশ উচ্ছ্বসিত। কারণ, গল্পটি হ‍ুমায়ূন আহমেদের! আর তিনি মানেই ভিন্ন কিছু!

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘তানিম নূর যখন এই চরিত্রের কথা বলল তখন আমার মেয়ে বলেছে তুমি এটি করো। কারণ আমাকে নাকি সব সময় সিরিয়াস আর হতাশাগ্রস্ত চরিত্রে দেখা যায়। তাই আমার মেয়ের ইচ্ছে ছিল আমাকে উচ্ছ্বসিত কোনো চরিত্রে দেখার। আর হুমায়ূন আহমেদ যে আমার কত পছন্দের, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা আমার কাছে বিশেষ কিছু।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন চঞ্চল চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মোশাররফ করিম বলেন, ‘চরিত্রের প্রেমে পড়েই এই সিনেমায় যুক্ত হওয়া। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ দারুণ লেগেছে। বনলতা এক্সপ্রেসে সহশিল্পী যারা আছেন, তারা আমার অনেক দিনের সঙ্গী। সবাই মিলে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’

চঞ্চল চৌধুরী বলেন, ‘তানিম নূরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, সিনেমাটি সবার ভালো লাগবে। হ‍ুমায়ূন আহমেদের গল্প থেকে সিনেমার বিষয়টি যেমন দর্শকের আলাদা আগ্রহ সৃষ্টি করেছে। তেমনি অভিনেতা হিসেবে আমরাও একটি ভালো সিনেমার অংশ হতে অধীর হয়ে আছি।’

জাকিয়া বারী মম বলেন, ‘বনলতা এক্সপ্রেসে উঠে পড়ার অন্যতম কারণ হচ্ছে এর ড্রাইভার তানিম নূর। এ ছাড়া যাত্রাপথে সহযাত্রীরা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমার সহযাত্রীরা সবাই দুর্দান্ত। আশা করি দারুণ একটি যাত্রা হবে আমাদের।’

সাবিলা নূর বলেন, ‘আমাদের অভিমানী যানবাহন ট্রেনের যাত্রীদের নিয়ে শুরু হচ্ছে আমাদের নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস।’

নির্মাতা জানান, তারকাবহুল এই পারিবারিক সিনেমা আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর