‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ আসছে কবে?

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

একাত্তরের মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান—দেশের এই সুদীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপটের গল্পে নির্মিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। সংগীতশিল্পী আহমেদ হাসান সানি পরিচালিত এই সিনেমা চলতি বছরের শেষদিকে মুক্তির কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে তা পিছিয়েছে। এবার এটি মুক্তি পাবে নতুন বছরের শুরুতে, আগামী ১৬ জানুয়ারি।

সিনেমাটির মুক্তি উপলক্ষে রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, সিনেমাটি এ বছর মুক্তি না দিয়ে নতুন বছরে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আকন্দ।

এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন খালিদ মাহবুব তুর্য। এটি আহমেদ হাসান সানি নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এটি বাংলাদেশকে উৎসর্গ করা হয়েছে।

পরিচালক আহমেদ হাসান সানি বলেন, ‘রাজনৈতিক আলাপের অভ্যাসটা জরুরি। মানুষ যত রাজনৈতিকভাবে সচেতন হবে, তত দেশকে নিয়ে ভাবতে শিখবে। আমরা সারা জীবন দেখে এসেছি হোটেলে, বাসে, রেস্টুরেন্টে বড় করে লেখা থাকে, এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। রাজনৈতিক আলাপ করাকে ট্যাবু হিসেবে দেখেছি আমরা। এই ট্যাবুকে ভাঙার লক্ষ্যে সিনেমাটি করা।’

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভীর অপূর্বসহ অনেকেই।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর