তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরী মণি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোবিজ মহলেও ছড়িয়ে পড়েছে আশাবাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখেরা। বিশেষ করে প্রত্যাবর্তন বক্তব্য আশা জাগিয়েছে অনেককে, মুগ্ধও হয়েছেন কেউ কেউ।

সেই তালিকায় যুক্ত আছেন আলোচিত চিত্রনায়িকা পরী মণিও। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করেন তিনি। বিশেষ করে বক্তব্যের একটি লাইন তাঁর মনে গভীরভাবে নাড়া দিয়েছে বলে উল্লেখ করেন অভিনেত্রী।

পরী মণি তাঁর স্ট্যাটাসে লেখেন, ‘‘আজ এ দেশের মানুষ চায়…’ যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।’’

বৃহস্পতিবার রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমানের বক্তব্যে উঠে আসে দেশের বর্তমান প্রেক্ষাপট, মানুষের প্রত্যাশা এবং ভবিষ্যৎ ভাবনার কথা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে চর্চিত হচ্ছে।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর