শিল্পীদের জন্য কম্বল উপহার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

হাড়কাঁপানো শীতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অল্প আয়ের শিল্পীদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে ব্যক্তিগত উদ্যোগে তিনি সহকর্মীদের মাঝে শীত বস্ত্র উপহার দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে শিল্পী সমিতির আঙিনায় আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক শিল্পী শীতবস্ত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আরমান, কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্নু, পলি, সনি রহমানসহ অনেকে।

মুক্তি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির বাস্তবতা এখন সবারই জানা। কাজ কমে যাওয়ায় অনেক সহকর্মী বিশেষ করে নিম্ন আয়ের শিল্পীরা কষ্টে আছেন। এই শীতে তাদের কষ্ট আরও বেড়েছে। তাই ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করেছি। আমরা যেমন দুই ঈদে উপহার দেই, এটাও তেমনই সহকর্মীদের জন্য শীতের উপহার।’

এখানেই থেমে থাকছেন না তিনি। ভিন্নধর্মী একটি উদ্যোগের কথাও জানান এই অভিনেত্রী। মুক্তি বলেন, ‘নিম্ন আয়ের সহকর্মীদের জন্য আমি আরও একটি বড় উদ্যোগ নিয়ে কাজ করছি। এখনই বিস্তারিত বলতে চাই না। সব প্রস্তুতি শেষ হলে আনুষ্ঠানিকভাবে জানাব। এটি তাদের দীর্ঘদিনের একটি দাবি।’

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে। এরপর ‘চাঁদের আলো’ ছবিতে চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়ায়।

পরে চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’সহ আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মুক্তি। বর্তমানে নিয়মিত অভিনয়ে না থাকলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা আয়োজনে তার সক্রিয় উপস্থিতি রয়েছে।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর