এবার চঞ্চল-পরী জুটি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

সমকালীন প্রেক্ষাপটে নতুন ব্যাখ্যায় পর্দায় ফিরছে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’। এই গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে একই নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যার পরিচালনার দায়িত্বে আছেন লীসা গাজী। ছবিটির মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও পরী মণি।

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে। তবে এটি রবীন্দ্রনাথের গল্পের সরল পুনর্নির্মাণ নয়। বরং বর্তমান সময়, সমাজ ও ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখে গল্পটিকে নতুনভাবে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। ফলে দর্শক পরিচিত গল্পের ভেতরেই খুঁজে পাবেন নতুন সময়ের প্রতিফলন।

সেদিনই চরিত্রগুলো নিয়ে আরও বিস্তারিত প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন নির্মাতা লীসা গাজী।

‘শাস্তি’ গল্পটি বাংলা সাহিত্যে মানবিক সংকট ও সামাজিক বৈষম্যের এক শক্তিশালী দলিল হিসেবে পরিচিত। পারিবারিক টানাপোড়েন, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর আত্মসম্মান ও আত্মত্যাগের প্রশ্ন গল্পটির কেন্দ্রে। কাহিনিতে দুই ভাই—চিদাম ও দুখিরামের সংসারজীবন ঘিরেই এগিয়ে চলে ঘটনাপ্রবাহ। 

এক সামান্য ঝগড়া থেকে ঘটে যায় ভয়াবহ হত্যাকাণ্ড। নিজের প্রাণ বাঁচাতে চিদাম হত্যার দায় চাপিয়ে দেন স্ত্রী চন্দরার ওপর। নির্দোষ চন্দরা শেষ পর্যন্ত দায় স্বীকার করেন এবং মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েও সত্য প্রকাশ না করে নীরব থাকেন। এই নীরবতাই হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে তার সবচেয়ে দৃঢ় প্রতিবাদ।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর