শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নুসরাত ফারিয়া অভিনয় করেছিলেন ‘শাহেনশাহ’ নামের একটি ছবিতে। এরপর বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন ইভেন্টে তাঁদের যৌথ উপস্থিতি নেটিজেনদের নজর কাড়ে। অনুরাগীদের মনে প্রশ্নের ঝড়—শাকিবের সঙ্গে কি প্রেমে জড়ালেন ফারিয়া? অবশেষে দীর্ঘদিনের নীরবতা ভেঙে সম্প্রতি এক পডকাস্টে এ বিষয়ে মুখ খুলেছেন ফারিয়া। 

শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনের ইতি টেনে অভিনেত্রী বলেন, ‘না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।’

এদিকে, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত শাহেনশাহর পর এই জুটিকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। কেন তাঁদের আর জুটি হয়নি—এমন প্রশ্নে ফারিয়া জানান, বিষয়টি তাঁর কাছেও পরিষ্কার নয়।

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অভিনেত্রীর ভাষ্য, ‘এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’ 

সাক্ষাৎকারে ফারিয়ার জেলে থাকার সময়ের কথাও উঠে আসে। তিনি বলেন, ‘জেলার থেকে শুরু করে সেখানকার সবাই এত সহানুভূতি ও ভালোবাসার সঙ্গে ব্যবহার করেছে, যেটা ভাবতে পারিনি। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা না খেয়েই ছিলাম। আমি দেখেছি, মানুষজন আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে দেখেছি রুটি ছিঁড়ে মিষ্টিকুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে। আমার যতটুকু মনে আছে, আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। তাদের আমি চিনিও না। জীবনে আর কখনও তাদের সঙ্গে দেখা হবে কি না, তা-ও জানি না।’

প্রসঙ্গত, বিদেশ যাত্রার সময় ২০২৫ সালের মে-তে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছিলেন নুসরাত ফারিয়া। জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ৪৮ ঘণ্টা কারাগারে থাকার পর জামিন পান তিনি।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ ও ‘রাক্ষস’-এর মতো বড় বাজেটের সিনেমা দিয়ে দর্শকমহলে নিজের জায়গা পাকা করা নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার প্রথমবারের মতো হাত দিচ্ছেন ওয়েব কনটেন্টে। তার প্রথম...
মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক লড়াইকে বড় পর্দায় তুলে আনছে সিনেমা 'ঠিকানা বাংলাদেশ'। দীর্ঘদিনের অপেক্ষার পর ছবিটি এবার মুক্তির প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসেবে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর