সাংবাদিকের প্রশ্ন শুনেই ক্ষেপে গেলেন পরী মণি

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১০:০৭ পিএম

সিনে তারকাদের রূপান্তর বা স্লিম হয়ে যাওয়া সাধারণ বিষয়। তবে চিত্রনায়িকা পরী মণি’র কঠোর পরিশ্রমও এতে আছে বলেই মনে করেন অনেকে। তবুও ভক্তদের কৌতূহল এড়ানো যায় না; তার এই পরিবর্তনের রহস্য নিয়েই প্রশ্ন ওঠে।

সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত রামাদান ফেস্ট ইভেন্টে অংশ নেন পরী মণি। এদিন নায়িকাকে দেখা যায় নতুন রূপে, পরেছিলেন অ্যারাবিয়ান বোরকা। সঙ্গে ছিল ছেলে পূণ্য। বোরকা পরেও এদিন পরী মণির উপস্থিতি সকলের নজর কেড়েছে।

সাংবাদিকদের এক প্রশ্ন, ‘পরী মণি স্লিম হয়েছেন, এর রহস্য কী?—শোনা মাত্রই তিনি তড়িঘড়ি মাইক হাতে নিয়ে উত্তর দেন। স্পষ্ট মেজাজে তিনি বলেন, ‘স্টুপিড কোয়েশ্চন।’

এরপর কিছুক্ষণ চুপ থাকেন। পরী মণি বলেন, ‘যে আমার সৌন্দর্যের প্রশংসা করেছেন, তাকে ধন্যবাদ। তবে শারীরিক গঠন, চিকন হওয়া বা মোটা হওয়া, এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলা উচিৎ। মানুষ সবভাবেই সুন্দর। সে মোটা হোক, কালো হোক—যেকোনো গায়ের রং, যেকোনো গঠনেই মানুষ সুন্দর।’

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর