জন্মদিনে শাকিবের চমক, প্রকাশ্যে ‘রকস্টার’

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম

ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ। আর বিশেষ এ দিনে ভক্তদের চমকে দিলেন তিনি। দিলেন নতুন উপহার ‘রকস্টার’! হ্যাঁ, শাকিবের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে তাঁর নতুন সিনেমা রকস্টার-এর ফার্স্টলুক। 

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে প্রকাশিত হয় এই ফার্স্টলুক পোস্টার। যেখানে তাঁর দেখা মিলে একেবারে ভিন্ন রূপে। চোখে কালো সানগ্লাস, ক্যাজুয়াল পোশাক ও পায়ে স্নিকার্স! আর শরীরজুড়ে রয়েছে ট্যাটুর উপস্থিতি। 

সামাজিকমাধ্যমে ফার্স্টলুক শেয়ার করে শাকিব লিখেছেন, ‌‘প্রিয় দর্শকদের জন্য এটি আমার জন্মদিনের উপহার!’

প্রকাশিত পোস্টারে বড় করে লেখা ‘রকস্টার’ নামটিও ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। মন্তব্যঘরে নতুন লুকের প্রশংসা করার পাশাপাশি সুপারস্টারকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন শাকিবিয়ানরা।

জানা যায়, মালয়েশিয়ায় শুরু হয়েছে রকস্টার-এর শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা আজমান রুশো। তাঁর ভাষ্য অনুযায়ী, ছবিতে শাকিব খানকে একজন আধুনিক ও ট্রেন্ডি রকস্টারের চরিত্রে দেখা যাবে, যিনি নিজেই গান লেখেন ও সুর করেন।

সিনেমাটির গল্প লিখেছেন আজমান রুশো। চিত্রনাট্য লেখেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ছবিটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর