গান গাইবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ (২০ মার্চ) ঢাকার রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে গান পরিবেশন করবেন।

ঢাকায় নাগরিক উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ঈদ উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। দিনব্যাপী মেহেদি উৎসবের পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন এই নেতা।

উৎসব আয়োজক কমিটি জানিয়েছে, ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রথম দিন রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে। ঈদের দিন বর্ণাঢ্য ঈদ মিছিল অনুষ্ঠিত হবে, যা হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হবে।

উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়িয়ে ঈদের আনন্দ উদযাপন করা হবে।

বর্ষীয়ান রাজনীতিবিদদের নিয়ে প্রায়ই নানা মন্তব্য করে থাকেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। এরইমধ্যে তাঁর বেশকিছু বেফাঁস মন্তব্য সামাজিকমাধ্যমে সমালোচনার পাশাপাশি হাস্যরসের সৃষ্টি...
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্ত্রী, চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান। আর নায়কের এ মন্তব্য ঘিরে...
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থেকে রাজনীতির মঞ্চে উঠে আসা বিজয় থালাপতি এখন রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। বৃহস্পতিবার মাদুরাইয়ে অনুষ্ঠিত হচ্ছে তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর...
ভাষা বিতর্কে আগুন নিভতে না নিভতেই ফের বিতর্কে দক্ষিণী অভিনেতা ও রাজনীতিক কমল হাসান। কন্নড় ভাষা নিয়ে মন্তব্য ঘিরে কর্নাটক হাই কোর্টের ভর্ৎসনার মুখে ছিলেন তিনি। তার মাঝেই এবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর