আমেরিকা গেলেন শাকিব খান, বিশ্বকাপ ফাইনাল দেখারও পরিকল্পনা

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই মেগাস্টারের।

তবে সে জন্য প্রয়োজন টিকিট, আর সেটি জোগাড় হলেই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার পরিকল্পনা তার।

উল্লেখ্য, এবারের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে প্রায় ৮০ হাজার দর্শকের সমাগম ঘটবে। টুর্নামেন্টের এই আসরে এবার প্রথমবারের মতো ফাইনালে থাকছে জমকালো হাফটাইম শো। এতে পারফর্ম করার কথা রয়েছে শাকিরা, ম্যাডোনা এবং কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসের।

শাকিব খানের যুক্তরাষ্ট্র সফর নতুন কিছু নয়। অতীতেও একাধিকবার সিনেমার জন্য, পারিবারিক কারণ কিংবা ব্যক্তিগত প্রয়োজনে তাকে আমেরিকায় যেতে দেখা গেছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী হওয়ায় বছরের একটা নির্দিষ্ট সময় সেখানে অবস্থান করতে হয় তাকে।
এবারের সফরে বিশ্বকাপ ফাইনাল দেখার পাশাপাশি অন্য কোনো কাজ থাকে কি না, কিংবা তিনি ঠিক কবে দেশে ফিরবেন— তা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি অভিনেতা নিজে। 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর