বাংলাদেশি ছবিতে অভিনয়, ঢাকায় নেমে যা বললেন মধুমিতা

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম

বাংলাদেশি সিনেমায় নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢালিউডে অভিনয় করছেন তিনি। প্রথম কাজেই দেশের দর্শক ও সংবাদমাধ্যমের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তাতে তিনি বেশ আনন্দিত।

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত ও সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করেন মধুমিতা।

তিনি বলেন, ‘আজ আপনাদের চোখে যে ভালোবাসা, উৎসাহ আর আগ্রহ দেখছি, তা সত্যিই অসাধারণ। আপনারা সিনেমাটি নিয়ে এতটা রোমাঞ্চিত, তাই আমার দায়িত্বও অনেক বেড়ে গেছে।’

দর্শকদের উদ্দেশে মধুমিতা বলেন, ‘সিনেমাটি মুক্তির পর আপনারা ভালো প্রত্যাশা নিয়ে হলে যাবেন। তাই আমি চাই না, আমার অভিনয় দেখে কেউ নিরাশ হন। এই দায়িত্বটা আমি খুব গুরুত্ব দিয়েই নিচ্ছি।’

মধুমিতা। ছবি: সংগৃহীতনিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘এ ধরনের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি। চামেলি চরিত্রটি বেশ কঠিন। এখানে ভালো আর খারাপের মাঝখানে খুব সূক্ষ্ম একটি জায়গা আছে। অভিনয়ে সামান্য ভুল হলেও পুরো গল্পের আবহ বদলে যেতে পারে।’

এ সুযোগ দেওয়ার জন্য নির্মাতা ও প্রযোজকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। মধুমিতা বলেন, ‘আমার ওপর ভরসা রেখে এই চরিত্রটি দেওয়া হয়েছে, এজন্য আমি কৃতজ্ঞ। বাংলাদেশে এটি আমার প্রথম সিনেমা। আশা করি, আপনাদের সেই ভরসার মর্যাদা রাখতে পারব।’

‘গুলশানের চামেলি’ সিনেমায় মধুমিতা সরকারের সঙ্গে আরও অভিনয় করবেন অনন্ত জলিল, ওমর সানী, আমিন খান, রোজিনা, মিশা সাওদাগর ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করছেন মো. ইকবাল।

শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্ব নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি এক সাক্ষাতে দীর্ঘ সময় একে অপরকে আলিঙ্গন করেন এই দুই তারকা। সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক...
‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীতসফর করছেন পাকিস্তানি এই গায়ক। এরইমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন এবং ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করেছেন তিনি। প্রতিটি কনসার্টেই দর্শকদের বেশ সাড়া মিলেছে। এবার...
বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন...
আদালত বেনজীর আহমেদের জামিনের সঙ্গে কয়েকটি শর্ত যুক্ত করেছে। এসব শর্তের মধ্যে রয়েছে, বেনজীরের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না।...
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ফটিকছড়ির জামান হত্যা ও অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তার ৪ সহযোগীকে অস্ত্র মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
ঢাকার আশপাশে চারটি নদীর ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট অব্যাহত আছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। গত কয়দিনের মতো আজ রোববারও এমন চিত্র দেখা গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর