সঞ্জয় দত্তকে জড়িয়ে ভালোবাসার বার্তা দিলেন সালমান

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্ব নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি এক সাক্ষাতে দীর্ঘ সময় একে অপরকে আলিঙ্গন করেন এই দুই তারকা। সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সঞ্জয়ের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন সালমান।

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘লাভ ইউ বাবা।’ পাশাপাশি সঞ্জয় দত্তকে নিজের বড় ভাই হিসেবে উল্লেখ করে তাঁর সুস্থতা ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করেন। সালমানের ভাষ্য, আল্লাহ, ভগবান ও যিশুর আশীর্বাদ যেন সব সময় সঞ্জয়ের সঙ্গে থাকে এবং তিনি সবসময় সুস্থ, সুখী ও হাসিখুশি থাকেন।

সালমানের এই পোস্ট প্রকাশের পর ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্য করেছেন, তাঁদের সম্পর্ক বলিউডে প্রকৃত বন্ধুত্বের অনন্য উদাহরণ। আবার কেউ কেউ এই দুই অভিনেতাকে নতুন কোনো সিনেমায় একসঙ্গে দেখার প্রত্যাশার কথাও জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবনে একে অপরের পাশে রয়েছেন সালমান খান ও সঞ্জয় দত্ত। একাধিক চলচ্চিত্রে তাঁদের সফল জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পর্দার বাইরেও তাঁদের বন্ধুত্ব বরাবরই বলিউডের অন্যতম আলোচিত সম্পর্ক হিসেবে পরিচিত।

শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীতসফর করছেন পাকিস্তানি এই গায়ক। এরইমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন এবং ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করেছেন তিনি। প্রতিটি কনসার্টেই দর্শকদের বেশ সাড়া মিলেছে। এবার...
বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন...
বর্ষীয়ান রাজনীতিবিদদের নিয়ে প্রায়ই নানা মন্তব্য করে থাকেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। এরইমধ্যে তাঁর বেশকিছু বেফাঁস মন্তব্য সামাজিকমাধ্যমে সমালোচনার পাশাপাশি হাস্যরসের সৃষ্টি...
রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির...
বর্তমান বিধিনিষেধের কারণে চট্টগ্রাম বন্দরে জট বাড়ছে এবং দেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। সম্প্রতি অর্থ...
গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের শিল্প-কারখানাগুলোর উৎপাদন ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প মালিকদের দাবি, গ্যাস সংকটে উৎপাদন অর্ধেকে নেমেছে। সংকট দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার...
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে, সহকারী শিক্ষকরা চাকরিতে যোগদানের পর পেশাগত প্রশিক্ষণ নেবেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর