ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১১:৫৫ এএম

বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম। চলতি মাসেই রাজধানী ঢাকায় আয়োজিত একটি কনসার্টে গাইবেন তিনি। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীতসফর করছেন পাকিস্তানি এই গায়ক। এরইমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন এবং ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করেছেন তিনি। প্রতিটি কনসার্টেই দর্শকদের বেশ সাড়া মিলেছে। এবার সেই বিশ্ব সংগীতসফরের অংশ হিসেবে বাংলাদেশে পারফর্ম করবেন হাসান রহিম।

আয়োজক প্রতিষ্ঠান কেওয়াইএন আর্ট জানিয়েছে, আগামী ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে হাসান রহিমের এই কনসার্ট অনুষ্ঠিত হবে। শিগগিরই অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।

আরঅ্যান্ডবি, হিপহপ এবং ইন্ডি-পপ সংগীতের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে তাঁর গাওয়া ‘পিছে হাট’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গানটি তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দেয়। এরপরের সিজনে ‘তুররি জান্দি’ গানটিও বেশ প্রশংসিত হয়। এ ছাড়া তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘পেয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’, ‘মেহবুবা’ উল্লেখযোগ্য।

এদিকে, গত ২৪ জুলাই ঢাকা মাতিয়ে গেছেন পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের সেই কনসার্টে প্রায় দুই ঘণ্টা পারফর্ম করেন তিনি। একে একে গেয়ে শোনান ‘তেরে বিন’, ‘আদাত’, ‘পেহলি নজর মে’, ‘তেরা হোনে লাগা হু’সহ তাঁর জনপ্রিয় গানগুলো। এই কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করে ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।

তবে অনুমতি না পাওয়ায় শেষমুহূর্তে বাতিল হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আজ তাঁর গাওয়ার কথা ছিল। কিন্তু আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইমস কমিউনিকেশন জানিয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কনসার্টটি বাতিল করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর