ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের: নৌমন্ত্রী

ঢাকার আশপাশে চারটি নদীর ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০১:৩২ পিএম

ঢাকার আশপাশে চারটি নদীর ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সংক্রান্ত এক বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকার চারপাশের ৪টি নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার। ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে সরকার।’ 

মন্ত্রী বলেন, ‘নৌ পথে আওয়ামী লীগ আমলে ১০ বছরে ৫৭ কোটি টাকা ক্ষতি হয়েছিল। আমরা এবার সেটি পর্যালোচনা করে প্রকল্প নেব। ৪২৪টি জায়গা দিয়ে নদী দূষণ হচ্ছে, সেগুলো বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার।

বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই প্রশাসক। তারা জানান, সড়কের মতো নৌ-পথকেও ব্যবহারের উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে গঠিত বোর্ডের মাধ্যমে জনগণের জন্য নৌপথকে উন্মুক্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় কল্যাণকামী এক্টিভিজম গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...
বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি স্থিতিশীলতা এসেছে। গেল ৫ মাসে নেওয়া সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেছেন সার্জিও গোর। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...
বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত...
প্রধানমন্ত্রী তারেক রহমান-সার্জিও গর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং ন্যায়ভিত্তিক সামাজ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী...
সিলেটে চায়ের টং দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে প্রায় এক বস্তা উত্তরপত্র জব্দ করেছে সিলেট শিক্ষা বোর্ড। এ ঘটনায় অভিযুক্ত...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। রোববার আবহাওয়া অধিদপ্তর এ পূর্বাভাস দেয়। 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৪৪ জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর