আমেরিকায় কী করছেন শাকিব-অপু

 

ঈদে শাকিব বলেছিলেন 'প্রিয়তমা' আর অপু বিশ্বাস প্রস্তুত নিয়েছিলেন লাল শাড়ি পরে। নিজের চলচ্চিত্র 'লাল শাড়ি' প্রচারে তো বটেই বিভিন্ন আয়োজনে তাকে এমন 'টুকটুকে' সাজেই পাওয়া গেছে। 

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:৪৬ পিএম

অন্যদিকে, ইথারে ছড়িয়ে পড়ছিল শাকিবের লিপে 'প্রিয়তমা' ছবিতে গাওয়া 'ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না?'
না, আক্ষেপটা বোধহয় এই দুই তারকার মনে আর নেই। ছবি মুক্তির দিন কয়েক বাদে তারা আলাদাভাবে উড়াল দিয়েছেন মার্কিন মুলুকে। গিয়েছে তাদের সন্তান আব্রাম খান জয়ও। সুদূর আমেরিকা থেকেই ভক্তদের মনে অন্যরকম সুবাসের জোগান দিচ্ছেন। আসলে কী করছেন তারা? 

অপু জানালেন, আপাতত ঘুরে বেড়াচ্ছেন। দেশটা একটু দেখোর ইচ্ছে তার। এর আগে গত কোরবানির ঈদে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। কিন্তু দেশে ব্যস্ততার কারণে এক মুহূর্ত দেরি করার ফুসরত মেলেনি। তাই এবার একেবারের অবসর কাটাতেই যাওয়া। সঙ্গে আছেন ছেলে জয় আর সাবেক স্বামী শাকিব খান। একটা সময় যখন মুখ-দেখাদেখি বন্ধ ছিল শাকিব-অপুর এখন তারা একসঙ্গে অবসর যাপনে! আর এ ফলেই ভক্তরা মনে করছেন 'ঈশ্বর বোধহয় নতুন করেই কিছু একটা লিখে ফেলেছেন'।

জানা যায়, জয় বাবাকে নিয়ে নিউইয়র্ক শহরটা চষে বেড়িয়েছে। সে গিয়েছে সেন্ট্রাল পার্কেও। ঘুরে বেড়িয়েছে ঘোড়ার গাড়িতে। গতকাল (২৪ জুলাই) শাকিব-অপু ও তাদের সন্তান গিয়েছিলেন নায়াগ্রা ফলস দেখতে। সেখান থেকে উপভোগ করেছেন কানাডার ফায়ার ওয়ার্কসও। ফেসবুকে অপু বিশ্বাস লাইভ ভিডিও পোস্ট করেছেন। সেখানে বেশ উৎফুল্ল পাওয়া গেছে এই জুটিকে। শাকিব সারাটা সময় ব্যস্ত ছিলেন জয়কে ফায়ার ওয়ার্কসটা দেখানোতে। 
অপু বিশ্বাস জানান, তাদের সময়টা ভালোই কাটছে। সবচেয়ে বেশি মজা করছে জয়। মূলত তারা ঘুরে বেড়াচ্ছেন। এর মাঝে জয়ের জন্য অন্য কাজও করতে হচ্ছে। অপুর ভাষায়, ‘এখানে ওর তো প্রথম আসা। তাছাড়া ওর বাবা ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে। তাকে নিয়ে শপিংমলে ঘুরছে।’

তাদের ঘনিষ্ঠসূত্রে জানা যায়, আগামী মাসে আমেরিকা ছাড়বেন তারা। সেসময় শাকিব খান যাবেন কলকাতায়। শাকিব কাজ করবেন তার নতুন ছবি চুক্তির বিষয়ে। এটি হলেই ফের উড়াল দেবেন আমেরিকা। 
একটু মনে করিয়ে দেওয়া যাক, ভালোবেসে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন এ তারকা। ২০১২ সালের পর আর সেভাবে সামনে আসেননি অপু। চলে যান আত্মগোপনে। ২০১৭ সালের ১০ এপ্রিল  সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে বোমা ফাটান নায়িকা। ভক্তদের জানান, শাকিব খান তার স্বামী ও জয় তাদের সন্তান। এরপর সম্পর্কে ব্যাপক শিথিলতা চলে আসে। ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের আবেদন করেন শাকিব। যা কার্যকর হয় পরের বছরে মার্চে। তবে সময়টা এখন অন্যরকম। গলেছে অভিমানের বরফ। যারই সাবুত তাদের এমন অবসর যাপন।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর