নিজ ছবি দেখে দর্শকের সামনেই অশ্রুসিক্ত শাকিব

শত শত ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। কখনও এমন দৃশ্যর স্বাক্ষী হতে পারেনি যেটা হলেন নিউইয়র্কের দর্শকরা। ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান অশ্রু সিক্ত হলেন। চোখের কোণে জমলো জল। 

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৮:০১ পিএম

গতকাল (১ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে ‘প্রিয়তমা’ দেখেছেন ঢালিউড সুপারস্টার। আপ্লুত শাকিব দর্শক প্রতিক্রিয়া দেখে নিজেকে আটকাতে পারেননি। এসময় তার সঙ্গে ছিলেন নির্মাতা হিমেল আশরাফ, অভিনেত্রী নওশীন নাহরিন মৌ, অভিনেতা সৈয়দ আদনান ফারুক ও প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। এছাড়াও এ শো দেখেছেন বন্যা মির্জা, মোনালিসা, তমালিকা কর্মকারসহ প্রবাসী অনেক তারকা। 

গেল ঈদে মুক্তি পায় ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’। ইতোমধ্যেই দেশের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে এটি। দিন কয়েক বাদে এটি যুক্তরাষ্ট্রেও মুক্তি পায়। সেখানেই সবাই মিলে ছবিটি দেখেন। 

হিমেল আশরাফের পোস্ট: 
শো শেষে একটি ভিডিও পোস্ট করেন ছবিটির নির্মাতা হিমেল আশরাফ। সেখানে দেখা যায়, আপ্লুত, অশ্রুসিক্ত শাকিবকে। শুভানুধ্যায়ীরা ঘিরে ধরে যখন ছবি তুলছিলেন, তখন মুচকি হাসলেন ঢাকাই সিনেমার এই মহাতারকা। 

ভিডিওটি শেয়ার করে একটি পোস্টও লিখেছেন হিমেল আশরাফ।

বলেন, “২০১৭ সালে প্রিয়তমা বানানোর ঘোষণা দেওয়ার পর আমাকে আমেরিকা চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়াতে ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এরপরেও তার প্রায় প্রতিটা সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন।”

গেল কোরবানির ঈদে দেশের ১০৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত 'প্রিয়তমা'। দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি। চতুর্থ সপ্তাহ পেরিয়ে এখন পঞ্চম সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে ৪৬টি প্রেক্ষাগৃহে। 

শাকিবের সিনেমা দর্শন:

 

 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর