হঠাৎ কেন জাজের আজিজের বাসায় পরী মণি!

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৫:৩৩ পিএম

২০১৬ সালে মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'রক্ত'। যার কেন্দ্রীয় চরিত্র ছিলেন চিত্রনায়িকা পরী মণি। এটি করতে গিয়েই দূরত্বের আভাস আসে। প্রকাশ্যে জাজ মাল্টিমিডিয়ার প্রতি অসন্তোষ জানিছিলেন পরী। 

সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘সবকিছু এই প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে করতে হয়। এটা আমার জন্য খুব কষ্টের অভিজ্ঞতা। কারণ, আমি খুব স্বাধীনচেতা মানুষ। ধরেবেঁধে কোনও কাজ আমাকে দিয়ে করানো সম্ভব না।’ 

আজিজ, রাজ্য ও পোষা কুকুর মাইল। ছবি আজিজ/ফেসবুকএরপর আর জাজের ছবিতে তাকে দেখা যায়নি। এমনকি কোনও অনুষ্ঠানেও প্রতিষ্ঠানটির কর্ণধার আজিজ ও পরীকে পাওয়া যায়নি। তবে এবার হুট করেই আজিজের বাসায় দেখা মিলল তার! ছেলে রাজ্যকে নিয়ে গতকাল (৬ আগস্ট) গিয়েছিলেন। পারিবারিক আবহেও সময় কাটান নায়িকা। 

রাজ্যর সঙ্গে সেই মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন এ প্রযোজক। আর তাতেই নানা শোরগোল! তবে কি জাজের ঘরে আবারও নায়িকা পরীকে পাওয়া যাবে?

বিষয়টি জানতে পরীকে ফোন দেওয়া হলে তিনি ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে জানান, আপাতত ছেলে রাজ্যর জন্মদিনের অনুষ্ঠান নিয়ে দৌড়ঝাঁপ করছেন তিনি। আর বাকিটা বললেন আবদুল আজিজ।

তার ভাষ্য, 'পরী রাজ্যর জন্মদিনের দাওয়াত দিতে ফোন দিয়েছিলেন। আমি প্রশ্ন করেছি, সরাসরি এসে দাওয়াত না দিয়ে ফোনে কেন দিচ্ছে! এটা শুনেই পরী রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন। খুব লক্ষ্মী বাচ্চা। এরমধ্যে আমার পোষ্যপ্রাণী মাইলকে পেয়ে রাজ্য খেলায় ডুবে যায়। অনেক সময় নিয়ে আমরা আড্ডা দিয়েছি।'

তবে কি দূরত্ব ঘুচল? এমন প্রশ্নে আজিজ বলেন, 'আমাদের তো দূরত্ব ছিল না কখনও। তিনি জাজের নিয়মকানুন নিয়ে এর আগে যা বলেছেন, সেটা তো সত্য। জাজের অনেক নিয়ম। সেগুলো মেনেই শিল্পীদের কাজ করতে হয়।'

জাজের পর্দায় পরীকে দেখাও যেতে পারে যদি চরিত্র মেলে, এমন আভাসও দিলেন এ প্রযোজক।

প্রসঙ্গত, আগামী ১০ আগস্ট শরীফুল রাজ ও পরী মণি দম্পতির সন্তান রাজ্যর প্রথম জন্মদিন। আপাতত সে আয়োজন একাই সামলাচ্ছেন বলে জানালেন পরী।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর