আসছে জাতীয় নির্বাচনে মনোনয়ন ফরম কিনবেন মাহি

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৭:২৩ পিএম

পর্দার চেয়ে রাজনীতির মাঠেই সরব চিত্রনায়িকা মাহিয়া মাহি। জাতীয় শোক দিবসের কারণে ২০ আগস্ট পর্যন্ত গাজীপুরের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছেন। এরপর থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি স্থানে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। জানালেন, তার লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া। আসছে জাতীয় নির্বাচনে মনোনয়ন ফরম কিনবেন এই চলচ্চিত্র তারকা।

‘অগ্নিকন্যা’ খ্যাত এই অভিনেত্রী দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নিয়মিত দলীয় প্রোগ্রামে অংশ নিচ্ছেন। 

মাহি ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‌‘আমি নিয়মিতই দলীয় কাজগুলো চালিয়ে যাচ্ছি। ইচ্ছে আছে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার।’

মাহিয়া মাহি আরও বলেন, ‘মানুষের জন্য এর আগেও কাজ করেছি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আমার এলাকা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদে মনোনয়ন কিনবো।’

জানা যায়, তিনি এখন রাজশাহীতে আছেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জ এতিম খানায়, গোমস্তাপুর উপজেলার রহনপুর খাতুন জান্নাত ফাতিমা (র:) মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, গোমস্তাপুর উপজেলায় রহনপুর বিশ্বাসপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল করেছেন।

মাহিয়া মাহি ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। গত ২৮ মার্চ ছেলে সন্তানের মা হয়েছেন তিনি। এরপর পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করেছেন মাহি। স্বামী রকিব সরকার নেপথ্যে থেকে সহায়তা করছেন এই চিত্রনায়িকাকে।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর