নামজাদা ফটোগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা রস ম্যাকডোনেলের মরদেহ উদ্ধার করেছে নিউইয়র্ক পুলিশ। রস গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন।
৫৪ বছরের এ নির্মাতাকে সবশেষ গত ৪ নভেম্বর কুইন্স সৈকতে দেখা গিয়েছিল। তাঁর মরদেহটি সেখান থেকেই উদ্ধার করেছে পুলিশ।
রসের ডিএনএ পরীক্ষার পর আইনশৃঙ্খলা বাহিনী তাঁর পরিচয় নিশ্চিত করেন। কারণ তাঁর শরীর স্বাভাবিক অবস্থায় ছিল না। গত ৭ নভেম্বর রসের লক করা বাইকটি বিচের পাশে পাওয়া যায়। সেটি ধরেই তদন্ত চালায় পুলিশ।
রসের কাজ বরাবরই প্রশংসিত হয়েছে। ২০২১ সালে ‘দ্য ট্রেড’ সিরিজের জন্য সেরা সিনেমাটোগ্রাফার হিসেবে পুরস্কৃত হন তিনি। তাঁর প্রথম ফিচার ছবি ‘কলোনি’। যা টরন্টো চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছিল এবং আইডিএফএ পুরস্কার পায়।
২০১৮ সালে রস তাঁর পরিচালিত ‘এলিয়ান’ ছবির জন্য এমিতে মনোনীত হন। এছাড়া তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন।


বলিউডে শীর্ষ ধনী শাহরুখ, তালিকায় আরও যাঁরা আছেন
