‘মিশন ইম্পসিবল ৮’র ছবি-ভিডিও ফাঁস

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৮:৪৯ পিএম

আবারও ইথান হান্ট চরিত্রে ফিরছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ইতিমধ্যে ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির ৮ নম্বর কিস্তির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তারই কিছু ঝলক। সামাজিক মাধ্যম এক্সে অভিনেতার এক ফ্যান পেজ থেকে ফাঁস করে দেওয়া হয়েছে সেটের কিছু ছবি ও ভিডিও। যেখানে সিনেমাটিতে তুমুল অ্যাকশন ও রক্তপাতের ইঙ্গিত পাওয়া যায়।

প্রথম স্থিরচিত্রে দেখা যায়, লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দৌড়াচ্ছেন টম ক্রুজ। পরনে কালো স্যুটের সঙ্গে মিলিয়ে সাদা শার্ট। তবে শার্টটিতে রক্তের দাগ লেগে আছে।

দ্বিতীয় স্থিরচিত্রে লক্ষ্য করা যায়, শুটিং বিরতির এক ফাঁকে অভিনেতা কথা বলছেন ক্রুদের সঙ্গে। হাসিখুশি তিনি। বাকি দুটি স্থিরচিত্রে দেখা যায়, লন্ডনের আইকনিক ল্যান্ডমার্কে সামরিক উপস্থিতি এবং সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে।

নাম পরিবর্তন হলেও ‘মিশন ইম্পসিবল ৮’র গল্পটি শুরু হবে ‘মিশন ইম্পসিবল—ডেড রেকনিং’ থেকে। এটি নির্মিত হচ্ছে রাশিয়ান স্টিলথ সাবমেরিনের মধ্যে অবস্থিত ‘দ্য এন্টিটি’ নামের একটি এআই সিস্টেমকে ভেঙে ফেলতে ইথান হান্টের মিশনকে কেন্দ্র করে।

এতে ফিরছেন আগের কিস্তির কয়েকজন তারকাও। বেনজি চরিত্রে দেখা যাবে সাইমন পেগকে। লুথারের ভূমিকায় রয়েছেন ভিং রেমেস। গ্রেসের চরিত্র রাঙাবেন হেইলি অ্যাটওয়েল। 

প্রসঙ্গত, ফাঁস হয়ে যাওয়া স্থিরচিত্র ও ভিডিওতে টম ক্রুজের ট্রেডমার্ক দৃশ্যগুলোই কেবল আঁচ করা গেছে। কিন্তু সিনেমাটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর