যে দুই শর্তে অলিম্পিক সমাপনীতে অংশ নিয়েছিলেন টম ক্রুজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ এএম

প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে চোখ ধাঁধানো পারফরম্যান্সে প্রশংসায় ভেসেছেন ‘টপ গান’ তারকা টম ক্রুজ। তবে এতে অংশ নেওয়ার জন্য তাঁর দুটি শর্ত ছিল: মহাকাব্যিক স্টান্টে তাঁকে সবকিছু করতে দিতে হবে এবং তিনি বিনামূল্যে অংশ নেবেন।

এ তথ্য প্রকাশ্যে আনলেন ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে হতে যাওয়া অলিম্পিকের সভাপতি ও চেয়ারম্যান ক্যাসি ওয়াসারম্যান। 

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স জানায়, সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতার বিভিন্ন স্টান্টের বর্ণনা দিয়েছেন ওয়াসারম্যান। যেখানে উঠে এসেছে প্যারিসের স্তাদ দে ফ্রান্স স্টেডিয়ামে টম কীভাবে ছাদ থেকে দড়ি বেয়ে নেমে এসেছিলেন, তারপর জিমন্যাস্টিক সিমোন বাইলস ও লস অ্যাঞ্জেলেসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে চড়া ও পরের দৃশ্যে তিনি পতাকা হাতে একটি প্লেন থেকে লাফ দেওয়ার মতো বিষয়গুলো।

প্যারিসের রাস্তায় টম ক্রুজ। ছবি: সংগৃহীত

ওয়াসারম্যান বলেন, ‘‘লন্ডনে সন্ধ্যা ৬টায় ‘মিশন: ইম্পসিবল’র চিত্রগ্রহণ শেষ করেই একটি বিমানে উঠেছিলেন তিনি (টম ক্রুজ)। ভোর ৪টায় এলএ-তে অবতরণ করেন এবং সামরিক বিমানে ওঠার যে দৃশ্যটি, সেটার দৃশ্যধারণ হয়।’’

আরও বললেন, ‘এই ধাপের প্রতিটি পদক্ষেপ তিনি মনোযোগের সঙ্গে করেছিলেন।’

সবকিছু দৃশ্যায়নের জন্য এদিন ৪ ঘণ্টার মতো সময় বরাদ্দ ছিল। সবার ধারণা ছিল, ক্রুজ তাঁর অংশটুকু শেষ করলেই শেষ, বাকিটা স্টান্ট ডাবল হবে। কিন্তু উপস্থাপনার পাঁচ মিনিটের মধ্যে অভিনেতা বলে বসলেন, ‘আমি যদি সবকিছু করতে পারি তবেই তা করব।’

প্রসঙ্গত, আগস্টে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ফরাসি সংস্কৃতি তুলে ধরা হয়। পাশাপাশি লস অ্যাঞ্জেলেসে আবহে ক্যালিফোর্নিয়ার লং বিচ থেকে পারফর্ম করেছিলেন ডক্টর ড্রে ও স্নুপ ডগ।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর