মা হচ্ছেন গায়িকা লিজা

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১২:৩২ পিএম

স্বামীর সঙ্গে বেবি বাম্পে লিজা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মা হতে যাচ্ছেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। বিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন তিনি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেছেন গায়িকার বাবা হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‌‘লিজা এখন দেশের বাইরে আছে। স্বামীর সঙ্গে আমেরিকায়। সেখান থেকেই আমরা সবাই এই সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন।’

এ ছাড়া লিজার বেবি বাম্পের দুটি ছবি সোমবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী লিখেছেন, ‘পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।’

শিগগিরই মা হতে যাচ্ছেন লিজা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গত নভেম্বরে প্রকাশ্যে আসে লিজার বিয়ের খবর। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন তিনি। অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সেরে নিয়েছিলেন তাঁরা। 

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ তাঁর।

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
জুলাই গণঅভ্যুত্থান দিবসে (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন ব্যান্ড ‘আর্ক’র ভোকাল, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান...
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর