মারা গেছেন শাফিন আহমেদ

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০১:৩৩ পিএম

ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই। আমেরিকার ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে বাংলাদেশ সময় আজ (২৫ জুলাই) সকাল ৬টা ৯ মিনিটে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুর বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন তাঁর ভাই হামিন আহমেদ। শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল।

হামিন আহমেদ বলেন, ‘হয়তো বেশ চাপ গেছে শাফিনের ওপর দিয়ে। ২০ জুলাই ভার্জিনিয়াতে তাঁর একটা কনসার্ট ছিল। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। শো’টা ক্যানসেল করেন শাফিন। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়। এরপর শাফিনকে আর ফেরানো গেল না।’

হামিন জানান, যুক্তরাষ্ট্রে তাদের দুই কাজিন আছেন। তাঁরা আপাতত শাফিনের বিষয়টি দেখভাল করছেন। দ্রুতই ঢাকা থেকে আমেরিকা রওনা হবেন হামিন। এরপর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে।

উল্লেখ্য, শাফিন আহমেদের মা  নজরুলসংগীতের মহাতারকা ফিরোজা বেগম এবং বাবা আরেক কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার সুবাদে শাফিন ছোটবেলা থেকেই গানের মধ্যে বড় হয়েছেন ।

বাবার কাছে যেমন উচ্চাঙ্গ সংগীত মাঝে মাঝে শিখেছেন তেমনি মার কাছে শিখেছেন নজরুলসংগীত। এরপর বিদেশে পড়াশোনার কারণে পাশ্চাত্যর সংস্পর্শে এসে তাঁর ব্যান্ড সংগীতের শুরু।

১৯৭৯ সালে গঠিত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন ও হামিন। এরপর অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তাঁরা। ব্যান্ডের বাইরেও শাফিনের জনপ্রিয় অসংখ্য গান রয়েছে।

অন্যদিকে, সংগীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এ গায়ক। ২০১৭ সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন। এরপর ২০১৮ সালে জাতীয় পার্টিতে যুক্ত হন। দুই দলেই গুরুত্বপূর্ণ পদে ছিলেন শাফিন।

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর