আইয়ুব বাচ্চুর অ্যালবামে থাকতেন ছদ্মবেশী সুরকারও!

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০২:১৮ পিএম

আইয়ুব বাচ্চু বা এবি নিজেকে পরিচয় দিতে ভালোবাসতেন প্রথমত একজন গিটারিস্ট হিসেবে; তারপর গায়ক। তবে অসংখ্য গানের সুরকার তিনি। তাঁর হাত ধরেই ক্যারিয়ারে তারকাখ্যাতি পেয়েছেন অনেক শিল্পী। দীর্ঘ কয়েক দশক ব্যান্ড সংগীত জগতকে মাতানো এ তারকা ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান। তাঁর জীবন ও গান রহস্যের নানা কথা তুলে ধরা হচ্ছে তারই বয়ানে—

শুধুই কি সুরের সাগরে ভেসে বেড়িয়েছেন আইয়ুব বাচ্চু? না; অনেকটা পরিশ্রম করতে হয়েছে।
এবির ভাষ্য: এই পথ পেরুতে আমার পায়ের তলা ক্ষয়ে গেছে। হৃদয় অনেকটা রক্তাক্ত হয়ে গেছে।মান-অভিমানের পাহাড় অনেক বড়। ভালোবাসার জোয়ার বয়ে গেছে। পেয়েছি অনেক। একজন মানুষের যা যা পাওয়ার, সব পেয়েছি।

এত ভালোবাসা নিয়ে চলে যাওয়া আইয়ুব বাচ্চুর। এই কৃতি ১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। গানের জগতে আসেন ব্যান্ড ফিলিংস-এর মাধ্যমে। এর আগে বন্ধুদের সাথে ছোটখাটো অনুষ্ঠান করতেন। কিন্তু ১৯৭৮ সাল থেকে ফিলিংস-এর সাথে তিন বছর তিনি চট্টগ্রামের বিভিন্ন হোটেলে ইংরেজি গান করেছেন। গিটার হাতে তুলে নেওয়া নেওয়ার বিষয়টি ছিল ১৯৭৬ সালে।
এবির ভাষ্য: ৭৬’ সালে ব্যান্ডের শিক্ষকের কাছ থেকেই প্রথম গিটার হাতে তুলেছিলাম।

ক্যারিয়ারে তখন মধ্যগগণে আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত১৯৯১ সালে এবি গঠন করেন এলআরবি। তিনি একক অ্যালবাম করেছেন ১৬টি। আর ব্যান্ড অ্যালবাম করছেন ১২টি। ৯২ সালে তিনি একসঙ্গে দুটি অ্যালবাম প্রকাশ করেন। ব্যবসায়িকভাবে লোকসানের আশঙ্কা থাকলেও আইয়ুব বাচ্চু পিছপা হননি।
এবি ভাষ্য: অ্যালবাম করতে গিয়ে অনেক বেশি গান হয়ে যায়। ২২টি। ডিসট্রিবিউটরকে (সারগাম) বললাম কী করব? তারা বলল, ডাবল করব? আমি ‘হ্যাঁ’ বলে দিই। সারগাম থেকে বের হয়। অ্যালবামটি ‘এলআরবি ১’ ও ‘এলআরবি ২’।

আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীতকষ্ট’ ও ‘ফেরারি মন’- এই দুটি অ্যালবামের গান বাংলাদেশের বড় শহর ছাড়িয়ে ছোট ছোট শহরেও আইয়ুব বাচ্চুর নামকে পরিচিত করে তোলে। এরমধ্যে ফেরারি মন ছিল আনপ্ল্যাগড।
এবির ভাষ্য: এটা লাইভ আনপ্ল্যাগ অ্যালবাম। ফেরারি মন। এটি বাংলাদেশের প্রথম আনপ্ল্যাগ। কী হবে সেটা ভাবিনি। সুনীল দাকে (বেহালাবাদক সুনীল চন্দ্র দাস) বলেছি বাজান। তিনি প্রাণ ঢেলে বাজালেন। অসাধারণ হয়েছে বলেই সবার কাছে প্রশংসা পেয়েছি।

আইয়ুব বাচ্চু বা এলআরবির অ্যালবামে একজন গোপন সুরকার থাকত। নাম রবিন।
এবির ভাষ্য: এটা মূলত আমি নিজেই। আমার ডাকনাম। পরিবার ও কাছের মানুষেরা জানেন। কষ্টসহ বেশকিছু গানের সুরকার হলো রবিন।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর